বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডার নিহত, আটক তিন

ভয়েস নিউজ ডেস্ক:

উখিয়া ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সঙ্গে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সন্ত্রাসীদের সংঘর্ষ হয়েছে। এসময় এক আরসা কমান্ডার নিহত হয়েছেন। ঘটনার পর তিন আরসা সন্ত্রাসীকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ৮-এপিবিএন-এর সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ।

নিহত আরসা সন্ত্রাসীর নাম আব্দুল মজিদ ওরফে লালাইয়া (৩৪)। তিনি তাজনিমারখোলা ক্যাম্প-১৩, ব্লক-ই/৩ এর নুরুল আমিনের ছেলে।

সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ জানান, আজ (মঙ্গলবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ২০ থেকে ২৫ জনের পুলিশের একটি টিম ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায়। এসময় ৪০-৫০ জন আরসা সন্ত্রাসী অস্ত্রধারী পুলিশকে লক্ষ করে গুলি ছুড়তে শুরু করে। পুলিশ আত্মরক্ষার্থে সন্ত্রাসীদের লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। পরে এলাকা ও ঘর তল্লাশি করে তিন আরসা সন্ত্রাসীকে আটক করা হয়। একই সঙ্গে আব্দুল মজিদ নামে এক আরসা কমান্ডারের লাশ উদ্ধার করা হয়। লাশের বাম হাতের পাশে একটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। ঘটনার সময় ২ জন পুলিশ সদস্য আহত হন।

তিনি আরও জানান, নিহত আরসা কমান্ডার আব্দুল মজিদ রোহিঙ্গা ক্যাম্পে সংঘটিত ৪টি হত্যা মামলার এজাহার ভুক্ত আসামি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ভয়েস /জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION