বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

নারী নির্যাতন মামলায় আসামির যাবজ্জীবন জেল

কক্সবাজার জজ আদালত, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে নারী নির্যাতন মামলার পৃথক ধারায় মো. ইমরান নামের আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (১২ এপ্রিল) কক্সবাজার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুানাল নং-১ এ নারী-৯৯/২০২০ শুনানি শেষে বিচারক মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন রায় ঘোষণা করেন।

দণ্ডিত আসামি ঈদগাঁও মধ্যম মাইজ পাড়ার আব্দুল গণির ছেলে। রায় ঘোষণাকালে তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট রাজিয়া সুলতানা শারমিন।

রাষ্ট্র পক্ষের পিপি এডভোকেট বদিউল আলম সিকদার জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭ ধারা এবং একই আইনের ৯(১) ধারার আলোকে সাজা দিয়েছেন বিচারক। উভয় সাজা একত্রে চলবে। অর্থদণ্ড আলাদাভাবে আদায় করতে হবে।

তিনি জানান, ক্ষতিপূরণের টাকা ভিকটিম শিশুর পরিবারকে দেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

ক্ষতিপূরণ আদায় হলে অর্থদণ্ডের পরিবর্তে সাজা মওকুফ হবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION