বুধবার, ২৪ Jun ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্যরা চেয়ারম্যানের প্রতি অনাস্থা জানিয়েছেন। লিখিতভাবে জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালকের কাছে সে অনাস্থাপত্রটি পাঠিয়েছেন তারা।
বুধবার (১২ এপ্রিল) ওই ইউনিয়ন পরিষদের ৯ সদস্য ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকনের প্রতি অনাস্থা প্রস্তাব আনেন।
ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি, ঘুষ, স্বেচ্ছাচারিতা, সরকারি চাউল আত্মসাৎ ও সনদ প্রদানে বিধিমালা ভঙ্গ করে মনগড়াভাবে ইউনিয়ন পরিষদ পরিচালনাসহ ৬টি অনিয়মের কথা উল্লেখ করে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন ইউপি সদস্যরা।
অনাস্থা প্রস্তাবকারী সদস্যরা হলেন- আবদুল হক, শফিউল কাদের, আমান উল্লাহ, হাফেজ আহমদ, নুরুল ইসলাম, মো. ইলিয়াছ এবং সংরক্ষিত আসনের সদস্য মোবিনা খাতুন, খালেদা বেগম।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন খোকন বলেন, কয়েকজন মেম্বার মিলে আমার বিরুদ্ধে এটি ষড়যন্ত্র করছে। সম্পূর্ণ অভিযোগ মিথ্যা ও বানোয়াট।
ভয়েস/আআ