বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

ফের আইটেম কন্যা উর্বশী!

বিনোদন ডেস্ক:
বলিউডের জনপ্রিয় মডেল-অভিনেত্রী উর্বশী রাউতেলা। বেশ কিছু আইটেম গানে পারফর্ম করে দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। ফের আইটেম গানে দেখা যাবে তাকে। এবার তার সঙ্গী হবেন ভারতের দক্ষিণী সিনেমার অভিনেতা আখিল আক্কিনেনি। টলিউড ডটনেট জানিয়েছে, আখিল আক্কিনেনির পরবর্তী সিনেমা ‘এজেন্ট’। জোর গুঞ্জন উড়ছে, এ সিনেমার আইটেম গানে নাচতে দেখা যাবে উর্বশী রাউতেলাকে। সিনেমাটির গুরত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মামুত্তিকে।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন— ‘সিনেমাটির আইটেম গানের পারফরমারদের যে তালিকা পাওয়া যায়, তাতে সবচেয়ে এগিয়ে রয়েছেন উর্বশী। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। আপাতত তারই অপেক্ষা।’ তেলেগু ভাষার স্পাই-থ্রিলার-অ্যাকশন ঘরানার এ সিনেমা পরিচালনা করছেন সুরেন্দর রেড্ডি। ২০২১ সালে সিনেমাটির শুটিং শুরু হয়। কিন্তু করোনা সংকটের কারণে পিছিয়ে যায় এ সিনেমার কাজ। সব জটিলতা কাটিয়ে আগামী ২৮ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। ২০১৫ সালে মিস ডিভা ইউনিভার্স খেতাব জেতেন উর্বশী। এরপর সেই বছর মিস ইউনিভার্স আসরে ভারতের প্রতিনিধিত্ব করেন। এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে তার। পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন উর্বশী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION