শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

কক্সবাজার পৌরসভায় নৌকার মাঝি মাবু

মাহবুবুর রহমান চৌধুরী মাবু, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক :

বর্তমান মেয়র মুজিবুর রহমান ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান চৌধুরীর নাম কেন্দ্রে পাঠিয়েছিলো কক্সবাজার পৌর আওয়ামী লীগ।

তবে মেয়র মুজিব নয় অবশেষে কক্সবাজার পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মাহবুবুর রহমান চৌধুরী মাবু।

১২ ই জুন অনুষ্ঠিতব্য এই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।

শনিবার (১৫ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় কক্সবাজার পৌরসভা সহ ৫ সিটি, ৩ উপজেলা, ৫ পৌরসভা ও ৬ উপ – ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেয়র ও চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হয়।

দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

মাহবুবুর রহমান চৌধুরী, ছাত্র জীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।

তিনি কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সর্বশেষ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

কক্সবাজার পৌরসভার তিন ওয়ার্ড থেকে পরপর তিন বার কাউন্সিলর নির্বাচিত হওয়া মাবু ভারপ্রাপ্ত মেয়র ও ছিলেন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION