বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

মিস ইন্ডিয়া বিজয়ী নন্দিনী

বিনোদন ডেস্ক:

‘ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩’ বিজয়ী হয়েছেন ভারতের রাজস্থানের নন্দিনী গুপ্তা। শনিবার (১৫ এপ্রিল) রাতে মণিপুরে বসেছিল এবারের গ্র্যান্ড ফিনালে।

১৯ বছর বয়সী নন্দিনী গুপ্তাকে বিজয়ের মুকুট পরিয়ে দেন ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২২’ বিজয়ী সিনি শেঠি। এ প্রতিযোগিতায় প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন দিল্লির শ্রেয়া পুঞ্জা। দ্বিতীয় রানার আপ মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং। ইন্ডিয়া টিভি এ খবর প্রকাশ করেছে।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের ২৯টি রাজ্য থেকে মোট ৩০ জন প্রতিযোগীকে গ্র্যান্ড ফিনালের জন্য চূড়ান্ত করা হয়েছিল। নানা প্রশিক্ষণের মাধ্যমে প্রতিযোগিতার জন্য তাদের প্রস্তুত করেন আয়োজকরা। সবাইকে পেছনে ফেলে বিজয়ের মুকুট পরেন নন্দিনী। ৭১তম মিস ওয়ার্ল্ডের আসরে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি।

১৯ বছরের নন্দিনী গুপ্তা রাজস্থানের কোটার বাসিন্দা। বিজনেস ম্যানেজমেন্ট ডিগ্রি লাভ করেছেন তিনি। রতন টাটা নন্দিনীর জীবনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি। ব্যক্তিগত জীবনে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে অনুসরণ করেন তিনি। দেশি গার্লের একাধিক কৃতিত্ব তার জীবনে অনুপ্রাণিত করেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION