বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

উখিয়া ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

রোহিঙ্গা, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ার পালংখালী রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র দুর্বৃত্তের গুলিতে রওশন আলী (৫৫) নামে এক সাব মাঝি (নেতা) নিহত হয়েছেন।শনিবার (১৫ এপ্রিল) রাত ১১টায় বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। এর আগে বিকেলে উখিয়া পালংখালী ইউনিয়নের থাইংখালী ১৩ নং ক্যাম্পে এই হত্যাকাণ্ড ঘটে।

নিহত যুবক ১৩ নং ক্যাম্পের মৃত জালাল আহমেদ ছেলে। তিনি ওই ক্যাম্পের সাব মাঝির দায়িত্বে ছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি মোহাম্মদ আলী জানান, বিকেল ৪টার দিকে কয়েকজন সন্ত্রাসী ১৩ নম্বর ক্যাম্পে গিয়ে ওই ক্যাম্পের একটি ব্লকের দায়িত্বপ্রাপ্ত রোহিঙ্গা নেতা সাব (মাঝি) রওশন আলীকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলে ওই ব্যক্তির মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে ক্যাম্পে অভিযান চলছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION