বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

জেলা প্রশাসনের উদ্যোগে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা।

রবিবার সকালে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

সভায় তিনি, সম্ভাব্য বিরূপ আবহাওয়ার কারণে উপকুল এলাকার বেড়িবাঁধ সংরক্ষণ,রেডক্রিসেন্ট ও সিপিপি সদস্যদের প্রস্তুত থাকা,ব্যবসায়ী প্রতিষ্ঠান ও দপ্তর গুলোতে অগ্নিনির্বাপক ব্যবস্থা মনিটরিং ও জোরদারকরণ, মডেল মসজিদের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন, সহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বারোপ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভিষণ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা মাহবুবুর রহমানসহ পদস্থ সরকারি কর্মকর্তা,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া সভায় পবিত্র ঈদ উল ফিতরের ছুটিতে ঘরমুখী মানুষের যানজট নিরসন ও নিরাপত্তা জোরদার, আগত পর‌্যটকদের নিরাপত্তা, পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসরতদের পর‌্যায়ক্রমে সরিয়ে নেয়ার ব্যবস্থা. গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের নিকট দে র‌্যোপূর্ণ আবহাওয়ার সংকেত পৌঁছানো,গরু চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করা হয়।

এর আগে জেলা পরিবার পরিকল্পনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।

এ সময় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক ডা পিন্টু কান্তি ভট্টাচার্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ভয়েস/জেইউ।

 

 

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION