বুধবার, ২৪ Jun ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
বিশেষ প্রতিবেদক:
পবিত্র রমজান মাসের পবিত্র শবে কদরের দিনে গরুর বদলে ঘোড়া জবাই করার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। আজ মঙ্গলবার (১৮ এপ্রিল) রাত ২টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যাবাজার লাকড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে উখিয়া উপজেলা সহকারি ভূমি কমিশনার সালেহ আহমেদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম ঘটনাস্থলে পৌছার আগেই অভিযুক্তরা পালিয়ে গেছে। তবে জবাইকৃত ঘোড়ার মাংস জব্দ করা হয়েছে বলে জানান ভুমি অফিসের এই কমিশনার। তবে স্থানীয়দের সহায়তায় দুই নারীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে মুছলেকা দিয়ে ছেড়ে দেয়ার প্রক্রিয়া চলছে।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, উখিয়ার মরিচ্যা এলাকার মিউজান ফকিরের ছেলে কসাই মাহাবুল আলম অর্ধ রাতে দুর্বল ও অসুস্থ ঘোড়া জবাই করে গরুর মাংস বলে মানুষকে বিক্রি করছে। এ ঘটনায় কসাই মাহাবু ও অপরাপর সদস্যরা পালিয়ে যায়।
উখিয়অর হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী কক্সবাজার ভয়েসকে বলেন, রাতের আধারে দীর্ঘদিন ধরে অসুস্থ্য ঘোড়া, গরু ও বিভিন্ন পশু জবাই করার বিষয়ে আমি তৎপর হয়। পরে আজ ঘোড়া জবাইয়ের বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়। জবাইকৃত ঘোড়ার মাংস, মাথা, ল্যাজসহ ঘটনাস্থল থেকে ২ নারীকে আটক পুলিশে সোপর্দ করা হয়।
ভূমি কমিশনার সালেহ আহমেদ সত্যতা নিশ্চিত করে কক্সবাজার ভয়েসকে আরও জানান, সকালে খবর আসে উখিয়ার মরিচ্যা বাজারে কসাই চক্রের একটি সিন্ডিকেট অসুস্থ্য একটি ঘোড়া জবাই করে মাংস বিক্রির উদ্দেশ্যে মজুদ করছেন। এখবরে উখিয়া থানার একটি পুলিশ টিম নিয়ে ওখানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। মাংসগুলো জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। আটক নারীতের আরও জিজ্ঞাসাবাদ করে মুছলেকা দিয়ে ছেড়ে দেয়ার প্রক্রিয়াধীন রয়েছে। মুলহোতার বিরুদ্ধে মামলা হবে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী কক্সবাজার ভয়েসকে জানান, খবর ভূমি কমিশনারের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পৌছেছে ঘোড়ার মাংস গুলো জব্দ করেছেন। এব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। তবে ভ্রাম্যমান আদালতের অনুমতি পেলে মামলা রেকর্ড করা হবে।
ভয়েস/আআ