বুধবার, ২৪ Jun ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহেশখালী উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ভয়েস প্রতিবেদক:

মহেশখালী উপজেলায় UNICEF-র সার্বিক সহযোগিতায় মহেশখালী উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা ও বাৎসরিক পুষ্টি কর্মপরিকল্পনা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

১৮ এপ্রিল রোজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো: ইয়াছিন এর সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মুহাম্মদ মাহফুজুল হকের সঞ্চালনায় মহেশখালী উপজেলার সার্বিক পুষ্টির পরিস্থিতি এবং চলমান পুষ্টির কার্যক্রম নিয়ে তথ্য উপস্থাপন করেন UNICEF-র প্রতিনিধি উপজেলা নিউট্রিশন সুপারভাইজার মোঃ মেহেদি হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুতুবজোম ইউনিয়ন চেয়ারম্যান এডভোকেট শেখ কামাল, সরকারি বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ, স্থানীয় সাংবাদিক, স্থানীয় কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধি এবং উপজেলায় পুষ্টি কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত প্রতিনিধিবৃন্দ মহেশখালী উপজেলার সার্বিক পুষ্টির পরিস্থিতি, চলমান পুষ্টির কার্যক্রম এবং বাৎসরিক পুষ্টি কর্মপরিকল্পনা পর্যালোচনা করেন। বক্তারা বলেন, মহেশখালীতে অপুষ্টির হার কমিয়ে নিয়ে আসার জন্য চলমান পুষ্টি কার্যক্রম গুলোকে আরও সুষ্ঠুভাবে চলমান রাখার উপর গুরুত্বারোপ করতে হবে।

পরিশেষে, অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সরকারের বিভিন্ন সহযোগী সংস্থা (এনজিও) গুলোকে সরকারি বিভিন্ন দপ্তরের পুষ্টির সাথে সম্পৃক্ত কার্যক্রমের সাথে সমন্বয় করে উপজেলায় পুষ্টির চলমান কার্যক্রম গুলোকে আরো ভালোভাবে পরিচালনা করার দিক নির্দেশনা প্রদান করেন যেন আগামীতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় মহেশখালীতে অপুষ্টির হার দ্রুত কমিয়ে আনা সম্ভব হয় এবং আমরা একটা পুষ্টিসমৃদ্ধ সুস্থ জাতি গঠণে সরকারকে সহযোগিতা করতে পারি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION