বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

প্রিয়াঙ্কার শুটিংয়ের গল্প

বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে হলিউডের কাজ নিয়েই বছর জুড়ে ব্যস্ত থাকেন এই অভিনেত্রী। তার অভিনীত ‘সিটাডেল’ সিরিজটি চলতি মাসে মুক্তি পাবে। স্পাই-থ্রিলার ঘরানার এ সিরিজে প্রিয়াঙ্কার বিপরীতে অভিনয় করেছেন ‘গেম অব থ্রোনস’খ্যাত তারকা রিচার্ড ম্যাডেন।

রুশো ব্রাদার্স প্রযোজিত এই সিরিজে একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা-রিচার্ড। সিরিজটিতে প্রিয়াঙ্কা এবং রিচার্ডের রসায়ন নিয়ে ইতোমধ্যে জোরালো আলোচনা শুরু হয়েছে। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা প্রিয়াঙ্কা-রিচার্ডের জন্য কতটা সহজ ছিল? টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এ প্রশ্নের মুখোমুখি হন এই তারকা জুটি।

ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের অভিজ্ঞতা জানতে চাইলে বিষয়টি এড়িয়ে যান রিচার্ড। তার ভাষায়— ‘আমি এই প্রশ্নটা এড়িয়ে যেতে চাই।’ রিচার্ডের কথা শেষ না হতেই এ প্রসঙ্গে বলতে শুরু করেন প্রিয়াঙ্কা। হাসতে হাসতে এ অভিনেত্রী বলেন, ‘তারা শুধু এটাকে পর্দায় দেখতে পান। কিন্তু তারা জানেন না, ওই দৃশ্যের শুটিংয়ের সময়ে ঘরের ভেতরে ২ হাজার মানুষ উপস্থিত ছিলেন।’

শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে প্রিয়াঙ্কা চোপড়া বলেন, ‘আমরা পরস্পরকে সাহায্য করেছি। ক্যামেরার অ্যাঙ্গেল নিয়ে অস্বস্তি বোধ হলে আমি রিচার্ডকে বলেছি, এই স্থানে হাত রেখে আমাকে ঢেকে দাও। একইভাবে রিচার্ড আমাকে বলেছিল, তুমি এই স্থানে হাত রাখো।’

‘সিটাডেল’ সিরিজটি পরিচালনা করেছেন প্যাট্রিক মরগ্যান। প্রাইম ভিডিওতে মুক্তি পাবে এটি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION