বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

কক্সবাজারবাসিকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন কেফায়েত উল্লাহ

সংবাদ বিজ্ঞপ্তি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পিএমখালী ইউনিয়নসহ দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সমাজকর্মী কেফায়েত উল্লাহ।

সভাপতি, পিএমখালী বালিকা উচ্চ বিদ্যালয়, সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক (সাবেক),পিএমখালী ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মাষ্টার আব্দুর রহিমের সুযোগ্য ভাগিনা, মানবতার ফেরিওয়ালা, ঠিকাদার কেফায়েত উল্লাহ।

তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পিএমখালী ইউনিয়নসহ দেশবাসী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।ঈদুল ফিতর আমাদের মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি আমাদের মুসলিম ভাইদের বড়ই আনন্দের, খুশির দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে।

ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। ইসলামের মর্মার্থ ও অন্তর্নিহিত তাৎপর্য মানবতার মুক্তির দিশারি হিসেবে দিকে দিকে ছড়িয়ে পড়ুক, বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদুর ফিতরে এ প্রত্যাশা করি।

ভয়েস / জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION