বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সাইদুল ইসলাম:
কক্সবাজারের নাজিরারটেক সমুদ্র উপকূলে ভাসমান নৌকা থেকে ১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকাল থেকে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ ও ফায়ার সার্ভিস লাশগুলো উদ্ধার অভিযান শেষে বিকাল সাড়ে তিনটার দিকে এসব মৃতদেহ গুলো উদ্ধার করা হয়।

গত শনিবার কক্সবাজারের নাজিরারটেকের একদল জেলে সাগরে ভাসতে থাকা নৌকাটি কূলের কাছাকাছি নিয়ে আসে। নৌকাটিতে মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়ীা কক্সবাজার সদর থানায় খবর দিলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ১০টি মৃত্যু দেহ উদ্ধার করে। নৌকায় থাকা লাশগুলো পচে গেছে। ধারণা করা হচ্ছে, ১০-১২ দিন আগে নৌকায় তাদের বেধে হত্যা করা হয়।
কক্সবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো: আকতার কামাল জানান, দুই-তিন সপ্তাহ আগে সাগরে নিখোঁজ হওয়া মাছ ধরার নৌকা গতকাল রাতে কে বা কারা পাড়ে টেনে নিয়ে আসে। নৌকায়ে মানুষের হাত দেখা যাচ্ছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা ওই নৌকা থেকে এ পর্যন্ত ১০টি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খান খলিলুর রহমান জানান, পেয়ে ভাসমান একটি মাছ ধরার নৌকা থেকে বিকৃত ১০ টি মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহ গুলোর হাত-পা বাঁধা ছিল এবং নৌকার মাছ রাখার কলষ্টোর মৃতদেহ গুলোর পাওয়া যায়। ধারণাপাড়া হচ্ছে এটি দুর্ঘটনা নয় নিছক একটি হত্যাকান্ড।
কক্সবাজার জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজুল ইসলাম জানান, সকাল থেকে কক্সবাজার ফায়ার সার্ভিসের সহযোগিতায় কক্সবাজার জেলা পুলিশ মৃতদেহ থাকা নৌকাটিতে উদ্ধার অভিযানে অংশ নেই। পরে পুলিশ নৌকাটি তল্লাশী করে ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া এসব মৃতদেহগুলো শনাক্তে সিআইডি ও সিআইডি পুলিশ কাজ করছে। মৃতদেহ গুলো সনাক্ত করতে পারলে আসল তথ্য বেরিয়ে আসবে। যেহেতু ঘটনাটি একটি হত্যাকান্ড সেহেতুক পুলিশ গুরুত্বসহকারে কাজ করছে।
ভয়েস/আআ