বুধবার, ২৪ Jun ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
ভয়েস প্রতিবেদক:
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলাধীন ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা-ডেইলপাড়ায় ২০০৩ সালে স্থাপিত বেসরকারি গণগ্রন্থাগার ওয়ার্ল্ড এমাটি লাইব্রেরির ভূমি ক্রয় ও ভবন নির্মাণ উপকমিটির সভা ২২ এপ্রিল বাদে ইশা মাস্টার সালাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রন্থাগারের উপদেষ্টা রিয়ানুল ইসলাম মঈন শিকদার, চেয়ারম্যান, ছোট মহেশখালী ইউনিয়ন পরিষদ।
সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ভূমি ক্রয় ও ভবন নির্মাণ উপকমিটির সদস্য সচিব মোহামমদ মীর কাশেম, গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা মুহাম্মদ এরফান উল্লাহ, এডভোকেট নুরুল আলম, এডভোকেট মিজানুর রহমান, এডভোকেট তাহের মোস্তফা, ব্যাংকার শিহাব উদ্দিন, মোহাম্মদ সোহেল, আবু বকর সিদ্দিক আকিব, ইমরান উল্লাহ, মোঃ বেলাল ও মুহাম্মদ হেলাল উদ্দিন প্রমুখ।
উক্ত সভায় উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ ভূমি ক্রয়ের জন্য মোট ২ লক্ষ ১০ হাজার টাকা দান করেন। সম্মানিত দাতা সদস্যবৃন্দ গড়ে ৩০ হাজার টাকা করে দান করেন।
৯নং ছোট মহেশখালী ইউনিয়নের চেয়ারম্যান গ্রন্থাগারের উন্নয়নে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন এবং তিনি গ্রন্থাগারের কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। গ্রন্থাগারের পক্ষে সবাইকে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত অনুরোধ করেছেন।
ভয়েস/ জেইউ।