বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ভাসমান ১০ মৃতদেহ উদ্ধার: পুরোপুরি শণাক্তের আগে মৃতদেহ হস্তান্তর নয়

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজার নাজিরারটেক সমুদ্র উপকুল বাঁকখালী নদীর মোহনায় ভাসমান ট্রলার থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এখনও পুরোপুরি মৃতদেহগুলো শণাক্ত করতে পারেনি পুলিশ। হাসপাতাল মর্গের সামনে স্বজনরা মৃতদেহ গুলোর শনাক্তের কথা বললেও পুলিশ বলছে তারা পুরোপুরি নিশ্চিত নয়। নিশ্চিত হওয়ার পরেই মৃতদেহগুলো হস্তান্তর করা হবে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো: রফিকুল ইসলাম বলেছেন, ‘ভাসমান ট্রলার থেকে উদ্ধার হওয়া মৃতদেহ গুলো এখনও হাসপাতাল মর্গে রয়েছে। এসব মৃতদেহগুলো এখনও ময়নাতদন্তের প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের পর ‘ডিএনএ’ পরীক্ষা থেকে শুরু করে বেশকিছু আইনি প্রক্রিয়া রয়েছে। এরপরই স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে। এরআগে নয়।’

ভাসমান ট্রলার থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় এখনও মামলা হয়নি উল্লেখ করে মো: রফিকুল ইসলাম বলেন, ‘এটি একটি বড় হত্যাকান্ডের ঘটনা। এ নিয়ে সিআইডি-পিবিআই সহ আইনশৃংখলা বাহিনী কাজ করছে। তাদের কাজ শেষ হলে পুরো ঘটনা সম্পর্কে অবহিত করা হবে। ’

এর আগে রবিবার সকালে রশি দিয়ে ট্রলারটি টেনে কক্সবাজারের নাজিরারটেক বাঁকখালী নদীর মোহনায় নিয়ে আসেন স্থানীয় জেলেরা। খবর পেয়ে দুপুর ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে ১০ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মর্গের সামনে স্বজনরা মৃতদেহ গুলো শণাক্তের কথা জানান। পুলিশ এসব স্বজনদের কথায় নিশ্চিত হতে পারছেন না।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION