বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মাতারবাড়িতে ভিড়েছে ইতিহাসের সবচেয়ে বড় জাহাজ

ভয়েস প্রতিবেদক, মহেশখালী:

কক্সবাজারের মহেশখালী মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দরের জেটিতে এসে ভিড়েছে দেশের ইতিহাসে সবচেয়ে বড় পণ্যবাহী জাহাজ এমভি অউসু মারো। এটি দেখতে বন্দরে বিভিন্ন প্রান্তর থেকে মানুষ এসে ভিড় করছেন।

এমভি অউসু মারো মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ৮০ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে এসেছে।

বন্দরসূত্রে জানা যায়, মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে বন্দরে নোঙর করা এটি দেশের সবচেয়ে বড় পণ্যবাহী জাহাজ। জাহাজটি ২৩০ মিটার দীর্ঘ এবং এর গভীরতা ১৪ মিটার। এর আগে চলতি মাসের ১৩ এপ্রিল ইন্দোনেশিয়া থেকে ৮০ হাজার মেট্রিকটন কয়লা নিয়ে বাংলাদেশের উদ্দেশে ছেড়ে আসে জাহাজটি।

এদিকে বন্দর হিসেবে গড়ে ওঠার আগেই মাতারবাড়িতে ১১২টি জাহাজ ভিড়েছে। মূলত এসব জাহাজে বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি এসেছিলো। এবারই প্রথম নিয়ে আসা হলো তাপ বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের কয়লা। মাতারবাড়ি সমুদ্র বন্দরকে বিশ্বের কাছে গভীর সমুদ্র বন্দর হিসেবে স্বীকৃত করে তুলতে পৃথিবীর অন্যতম বৃহৎ এই জাহাজটির অনায়াসে ভেড়া ছিলো একদিকে যেমন চ্যালেঞ্জ তেমন অন্যদিকে সাফল্যও বটে। এর মধ্য দিয়ে মাতারবাড়ির গভীর সমুদ্র বন্দর নিয়ে মানুষের স্বপ্ন আরো একধাপ এগিয়ে গেছে।

মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হায়দার জানান, এ যাবৎ কালে মাতারবাড়ি সমুদ্রবন্দরে ভেড়া এমভি অউসু মারো হলো সবচেয়ে বড় জাহাজ। এটি দেখতে বিভিন্ন প্রান্তর থেকে মানুষ ভিড় করেছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION