শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

চকরিয়া পুলিশের উপর হামলায় মামলা: গ্রেপ্তার ১৫

ভয়েস প্রতিবেদক:

চকরিয়ায় পুলিশকে কুপিয়ে অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় ৩০ জনের নাম উল্লেখ করে ৫০ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ মামলায় অস্ত্র সহ ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের মধ্যে ৭ জন নারী রয়েছে।

বৃহস্পতিবার কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম এমন তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, পুলিশের উপ পরিদর্শক (এসআই) অপু দে বাদি হয়ে এই মামলা দায়ের করার। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছিল। সকালে অস্ত্র সহ গ্রেপ্তার হয়েছে দায়ের করা মামলার প্রধান আসামি মো. রাকিবকে (২০)।

রাকিব চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের হাফালিয়া কাটা এলাকার মোরারপাড়ার আব্দুর রশিদের ছেলে।

কক্সবাজারের পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম কক্সবাজার ভয়েসকে জানিয়েছেন, মঙ্গলবার রাতে এসআই শামীম আল হাসানের নেতৃত্বে কনস্টেবল তরিফুল ও মামুন নিয়মিত টহলের অংশ হিসেবে বরইতলী ইউনিয়নের মহছনিয়াকাটা এলাকায় যান। ওই সময় পাহাড়ী এলাকায় হাতে ধারালো অস্ত্র (কিরিচ) হাতে এক ব্যক্তিকে দেখে পুলিশ ওইদিকে যান। এসময় একদল দেশীয় তৈরী অস্ত্রধারী লোক পুলিশের উপর হামলা চালায়। এতে আহত হন এসআই শামীম, কনস্টেবল তরিফুল ও মামুন। ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে লুন্ঠিত অস্ত্র উদ্ধার করে সন্দেহজনক ১৪ জনকে আটক করেছে। ঘটনায় আহত পুলিশের ৩ সদস্য বর্তমানে শংকামুক্ত রয়েছেন। তবে এখনও চিকিৎসা চলছে।

পুলিশ সুপার জানান, হামলাকারিরা মুলত সংঘবদ্ধ একটি অপরাধি চক্র। তারা কখনও পাহাড়ে, কখনও সরকারি জমি দখল করে অবস্থান করেন। ওখানে বড় ধরণের অপরাধ করে অন্যত্রে সরে যান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION