বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের সাথে আরসা সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: আগ্নেয়াস্ত্র সহ ৪ জন গ্রেফতার

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের সাথে মিয়ানমারের সন্ত্রাসী গ্রুপ আরসার সদস্যদের সাথে গোলাগুলি হয়েছে। পরে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে ৪টি আগ্নেয়াস্ত্র বিপুল পরিমাণ গুলি, ওয়াকিটকি উদ্ধার এবং ২ নারীসহ ৪ আরসা সদস্যকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএন) এর সদস্যরা।

বৃহস্পতিবার রাতে এবং আজ শুক্রবার সকালে রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৪ এপিবিএনের আওতাধীন ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান পরিচালনা করা হয়।

আজ শুক্রবার সকাল সাড়ে এগারোটায় উখিয়া ১৪ এপিবিএন পুলিশের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন, এপিবিএন পুলিশর ডিআইজি মো: জামিল হাসান। এ সময় ১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো হারুন অর রশিদ সহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মো: জামিল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে আরসা’র শীর্ষ সন্ত্রাসী ছমিউদ্দিনসহ ১০/১৫ জন সন্ত্রাসী ক্যাম্প-৭ এর ব্লক-জি এলাকায় অবস্থানের খবর পেয়ে বৃহস্পতিবার রাতে এপিবিএন পুলিশ অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। নিজেদের আত্মরক্ষার জন্য পুলিশ পাল্টা গুলি করলে সন্ত্রাসীরা পালিয়ে যায় এবং এরমধ্যে একজন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয় বলে জানা যায়। পরবর্তীতে একই ঘটনার সূত্র ধরে আজ শুক্রবার সকালে ক্যাম্প-৫, ব্লক-সি এর একটি ঘরে আরসার শীর্ষ সন্ত্রাসী ছমিউদ্দিন তার দলবলসহ অবস্থানের খবরে পূণরায় অভিযান চালালে ছমিউদ্দিনসহ অন্যান্য সন্ত্রাসীরা পালিয়ে গেলেও তার সহযোগী নারীসহ ৪ জনকে গ্রেফতার করা হয় এবং ঘটনাস্থল তল্লাশি করে দেশীয় তৈরি ৪টি ওয়ানশুটারগান, ৩০টি চায়না রাইফেলের গুলি,২৭টি পিস্তলের গুলি-২৭টি, ৫টি শটগানের কার্তুজ, ৩টি খালি ম্যাগজিন, ৪টি ওয়াকিটকি, ৫টি মোবাইল ও একটি চাকু উদ্ধার করা হয়। গ্রেফতার ৪ জন আরসার সদস্য বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION