সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

মেসিকে ফেরাতে বার্সা বদ্ধপরিকর

খেলাধুলা ডেস্ক:

প্যারিস সেন্ত জার্মেইর (পিএসজি) সঙ্গে চুক্তির মেয়াদ না বাড়ানো লিওনেল মেসিকে দলে ভেড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছে বার্সেলোনা। ঘরের ছেলেকে আবার ঘরে ফেরাতে বদ্ধপরিকর তারা।তাকে দলে ভেড়াতে ইতোমধ্যে আর্থিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছে তারা। আসন্ন গ্রীষ্মের দল বদল মৌসুমেই মেসিকে ঘরে ফেরাবে বার্সা।

মেসিকে পেতে তারা লা লিগা কর্তৃপক্ষের কাছে নতুন করে আবেদন করতেই থাকবে। তাদের কাছ থেকে অনুমোদন পাওয়ার পর পরই আনুষ্ঠানিকভাবে মেসির জন্য প্রস্তাব দিবে কাতালানরা।

পিএসজির সঙ্গে জুনে চুক্তির মেয়াদ শেষ হবে মেসির। কিন্তু তার সঙ্গে এখনো চুক্তির মেয়াদ বাড়ায়নি ফ্রান্সের ক্লাবটি। অবশ্য ভবিষ্যত নিয়ে মোটেও চিন্তিত নন মেসি। চুক্তির মেয়াদ পিএসজি না বাড়ালেও তিনি বেশ নির্ভার আছেন।

জানা, গেছে তিনি মূলত বার্সেলোনার কাছে থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়ার অপেক্ষায় আছেন। আর্থিক বিষয়টি এবার তিনি বিবেচনায় রাখছেন না। তিনি মূলত বার্সায় ফিরতে চাচ্ছেন। সেক্ষেত্রে যেকোনো প্রস্তাবেই রাজি হয়ে যেতে পারেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION