সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বেতিসকে উড়িয়ে শিরোপার আরও কাছে বার্সা

খেলাধুলা ডেস্ক:

রায়ো ভায়েকানোর কাছে কদিন আগে ২-১ গোলে হারা বার্সেলোনা পরের ম্যাচেই দারুণ প্রতিক্রিয়া দেখালো। রিয়াল বেতিসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে লা লিগা শিরোপার বেশ কাছে তারা।এই জয়ে ৬ ম্যাচ হাতে রেখে বার্সা নিকট প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের (৬৮) চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে। ৩২ ম্যাচে ৭৯ পয়েন্টে শীর্ষে তারা।

আন্দ্রেস ক্রিস্টেনসেন, রবার্ট লেভানডোভস্কি ও রাফিনহা ১০ জনের বেতিসের বিপক্ষে জালের দেখা পান। ১৪ মিনিটে রাফিনহার ক্রসে হেড করে লক্ষ্যভেদ করেন এরিকসেন।

বার্সার কাজ সহজ হয় বেতিস ডিফেন্ডার এডগার গঞ্জালেস দুটি বাজে ট্যাকলের কারণে দুটি হলুদ কার্ড দেখলে। ১২ মিনিটে ইনজুরিরে পড়া লুইজ ফিলিপের স্থলাভিষিক্ত হওয়ার পর মাত্র ২১ মিনিট মাঠে ছিলেন তিনি।৩২ মিনিটে ১০ জনের দল হওয়া বেতিসকে দাঁড়াতে দেয়নি বার্সা। প্রথমার্ধে ৩ মিনিটে দুটি গোল করেন লেভানডোভস্কি ও রাফিনহা।

৩৬ মিনিটে জুলিয়াস কুন্দের পাসে বক্সের মধ্যে থেকে জাল কাঁপান লেভানডোভস্কি, ১৯ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা তিনি।রাফিনহা ৩ মিনিট পর গোল করেন। গোল উদযাপনে সময় লেগেছে তার, কারণ অফসাইডের বাঁশি বেজেছিল। পরে ভিএআরে সিদ্ধান্ত বদলে যায়।ছয় গজ বক্সের মধ্যে আনসু ফাতির ক্রস আটকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠান গুইদো রদ্রিগেজ।

এই ম্যাচে অভিষেক হয় এরিক ইয়ামালের। বার্সার হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হলো ১৫ বছর বয়সীর।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION