বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রোহিঙ্গা ক্যাম্পে ড্রোন অভিযান, অস্ত্রসহ আটক ৮

ভয়েস প্রতিবেদক:
সন্ত্রাসীদের ধরতে কক্সবাজারের টেকনাফে পাঁচটি রোহিঙ্গা ক্যাম্পসহ পাহাড়ি এলাকায় ড্রোন দিয়ে অভিযান চালিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশ। এসময় অস্ত্র ও মাদকসহ ৮ জনকে আটক করা হয়।

রোববার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত টেকনাফের লেদা, আলীখালী, শালবাগান, জাদিমুড়া ও নয়াপাড়া রোহিঙ্গা রেজিস্টার্ড ক্যাম্পসহ বেশ কয়েকটি দুর্গম পাহাড়ে এ অভিযান চালানো হয়।এ অভিযানের নেতৃত্ব দেন ১৬-এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) হাসান বারী নূর।

তিনি বলেন, পাহাড়ে থাকা সন্ত্রাসীদের ধরতে পাচঁটি রোহিঙ্গা ক্যাম্পে ড্রোন নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। ড্রোনের মাধ্যমে পাহাড়ে সন্ত্রাসীদের আস্তানা চিহ্নিত করা হয়।

তিনি আরও বলেন, পাহাড়ে কমান্ডো টিমের মাধ্যমে তল্লাশি চালিয়ে ৮ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি শুটার গান ও ৭৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া ক্যাম্প থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ বিভিন্ন মামলা রয়েছে। ওইসব মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION