বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

টেকনাফে অপহৃত দুই কৃষককে উদ্ধার

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফের জাহাজপুরা বন থেকে অপহৃত দুই কৃষককে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ মে) সন্ধ্যায় টেকনাফে বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা বনের ভেতরে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

এর আগে রবিবার সকালে টেকনাফের বাহাছড়ার জাহজপুরা পাহাড়ি এলাকা থেকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা গ্রামের বাসিন্দা মো. রহিম (৩২) ও মো. রেদোয়ানকে অপহরণ করে পাহাড়ি ডাকাতরা। ওই সময় একই দিন আবদুল আমিন ও আব্দুল্লাহ পালানের চেষ্টাকালে মারধরের শিকার হন তারা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গতকাল ওই দুইজন কৃষক বাহারছড়ায় পানের বরজ থেকে পাহাড়ি সন্ত্রাসীদের হাতে অপহরণের শিকার হন। এরপর পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। আজ সন্ধ্যায় ওই এলাকার পাহাড়ি বন থেকে তাদের উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, উদ্ধার হওয়া দুই জনকে প্রাথমিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি পাহাড়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযান আরও জোরদার করা হবে।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, গত ৬ মাসে ক্যাম্পসহ টেকনাফের পাহাড়ে ৭২ জনকে অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪০ জন রোহিঙ্গা নাগরিক ও ৩২ জন স্থানীয় বাসিন্দা। সর্বশেষ গত ২৬ এপ্রিল নয়াপাড়া ক্যাম্পের তিন শিশু অপহরণের শিকার হয়। পরে মুক্তিপণ দিলে তাদের মুক্তি মেলে। এছাড়া গত ৩ মার্চ দুই শিশুকে অপহরণের ৮ ঘণ্টা পর ৭০ হাজার টাকা মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয় অহরণকারীরা। এর আগে গত ৮ জানুয়ারি টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকায় ক্ষেত পাহারারত অবস্থায় চার কৃষককে অপহরণ করে পাহাড়ে নিয়ে যাওয়া হয়। পরে তারা ১৫ লাখ টাকা মুক্তিপণ দিয়ে ফিরেন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION