বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মহেশখালী হাসপাতালে মানসম্মত খাবার না পাওয়ার অভিযোগ রোগীদের

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মান আগের চেয়ে বৃদ্ধি পেলেও খাদ্য নিয়ে রোগীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে।

আজ ২ মে সরেজমিনে গিয়ে বিভিন্ন ওয়ার্ডে রোগীদের সাথে কথা বলে জানা গেছে খাদ্য নিয়ে এই অসন্তোষের কথা। বড় মহেশখালীর বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগী বলেন, তারা দুইদিন ধরে আছেন অথচ দুইদিন ধরে তারা না পেয়েছেন কোন দুপুরের খাবার না পেয়েছেন রাতের খাবার। সকাল দশটার দিকে একটা কলা একপিস পাউরুটি ও একটা সিদ্ধডিম দিয়ে গেলেও তাও অনেকে পাননি। আর এটার মানও তেমন ভাল না। অনেক রোগীর সাথে কথা বলে এর সত্যতা পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক পৌরসভার এক রোগী বলেন একসময় বরাদ্ধ ৭৫ টাকা থাকলেও ভাল খাবার পাওয়া যেতো অথচ এখন টেন্ডার ছাড়া ২০০ টাকা মিলের দাম হলেও খাবার অপ্রতুল।

জানতে চাইলে মহেশখালী স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকহফুজুল হক বলেন, খাদ্যের মান নিয়ে রোগীদের স্বজনদের অভিযোগ সঠিক নয়। ডাক্তার হিসেবে আমরা যেমন চিকিৎসা নিয়ে আন্তরিকভাবে চেষ্টা করি। ঠিক তেমনি রোগিদের সবকিছুই ভালোভাবে যত্ন করি। প্রশাসনিক আইনী বাধ্যবাধকতার কারণে বেশকিছু দিন টেন্ডার ছাড়া খাদ্য সরবরাহ করা হয়েছিল। আগামীকাল (আজ ৩ মে) টেন্ডার হবে। তখন আরো যথাযথভাবে সঠিক খাদ্য পাবেন।

আজ এক রোগীর কাছে সরবরাহ করা খাদ্য সকাল বেলার।

মহেশখালী পৌরসভার কাউন্সিলর (নাম প্রকাশে অনিচ্ছুক) বলেন, কিছু বিষয় বাদ দিলে সার্বিকভাবে মহেশখালী হাসপাতালের মান ভালো হয়েছে। তবে রোগীদের খাদ্য সরবরাহ বিষয়ে কমবেশি অভিযোগ প্রায়ই শুনা যায়। তারপরও দীর্ঘ বছর পরে টেন্ডার হতে যাচ্ছে শুনে ভালো লাগছে তবে টেন্ডারটা সঠিকভাবে সঠিক মানুষ যেন পায়। তিনি আশা প্রকাশ করে বলেন নতুন করে টেন্ডার হলে খাদ্য সরবরাহ নিয়ে রোগীদের আর কোনো অভিযোগ থাকবেনা।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION