বুধবার, ২৪ Jun ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

মাতারবাড়ীতে প্রস্তাবিত  ৬৩৫ মেগাওয়াট  তাপবিদ্যুৎ প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়ন শীর্ষক সভা

ভয়েস প্রতিবেদক:

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ীতে প্রস্তাবিত  ৬৩৫ মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়ন প্রতিবেদন অবহিতকরণ ও অালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ওরিয়ন পাওয়ার ইউনিট-২ ঢাকা লিমিটেড এর উদ্যোগে এবং ইকিউএমএমএস কনসালটিং লিমিটেডের এর সহযোগীতায়  এ সভা অনুষ্ঠিত হয়।
এতে  সভাপতিত্ব করেন  পরিবেশ অধিদপ্তরের পরিচালক ফরিদ আহমেদ।
 সভায় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক,জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, কেন্দ্রীয় আওয়ামীলীগের ধর্মবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, ইকিউএমএমএস এর নির্বাহী পরিচালক কাজী ফরহাদ ইকবাল, ওরিয়ন পাওয়ার ইউনিটের সহ-ভাইস প্রেসিডেন্ট মেহেদী ইসলাম অনীক,অতিরিক্ত পুলিশ সুপার মো জসিমউদ্দীন চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী আবুল মঞ্জুর, ইকিউএমএমএস এর কনসালটেন্ট মো মাসুম রেজাসহ সংশ্লিস্টরা বক্তব্য রাখেন।
সভায় তাপ বিদ্যুৎ প্রকল্পটি বাস্তবায়নে সংশ্লিষ্ট এলাকার পরিবেশ প্রতিবেশ, জীববৈচিত্র সংরক্ষণসহ  প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ সময় বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা,পরিবেশ,সাংবাদিক,জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION