বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

বিয়ে নিয়ে মুখ খুললেন সালমান মুক্তাদির

বিনোদন ডেস্ক:

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা সালমান মুক্তাদির বিয়ে করেছেন। কনের নাম দিশা ইসলাম। গত ৩০ এপ্রিল বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২ মে) ফেসবুকে বিয়ের ছবি পোস্ট করে এসব তথ্য জানান সালমান নিজেই।

বিয়ের বা কনের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি সালমান মুক্তাদির। স্ত্রীর পরিচয় সালমান প্রকাশ না করলেও নেটদুনিয়ায় ভেসে বেড়াচ্ছে দিশার ব্যক্তিগত নানা তথ্য ও ছবি। নেটিজেনদের দাবি— সালমান মুক্তাদিরের এটি প্রথম বিয়ে হলেও, দিশার দ্বিতীয়; দুই সন্তানের জননী তিনি। তারপর দারুণ সমালোচনার মুখে পড়েন সালমান। নেটিজেনদের বড় একটি অংশ তাকে কটাক্ষ করছেন।

বিয়ের বিষয়ে কথা বলতে পক্ষ থেকে সালমান মুক্তাদিরের মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি। তবে নীরবতা ভেঙে বিয়ে নিয়ে মুখ খুলেছেন সালমান। নিজের ইনস্টাগ্রা স্টোরিতে বিয়ের বিয়ের ছবি পোস্ট করে বেশ কিছু বক্তব্য রেখেছেন এই অভিনেতা।

লেখার শুরুতে সালমান মুক্তাদির বলেন— ‘আলহামদুলিল্লাহ। আমার বিয়েটা সত্যি। আমার বাড়ির সামনের মসজিদে আমি এবং আমার স্ত্রী বিয়ে করেছি। আমরা আমাদের নতুন পরিবার নিয়ে খুবই ব্যস্ত। আমরা আমাদের বিয়েটাকে খুব সহজ বা অনাড়ম্বর রাখতে চাই। পাশাপাশি সম্মানের সঙ্গে জানাচ্ছি, বিয়ের বিষয় নিয়ে সাক্ষাৎকার দেওয়া থেকে দূরে থাকতে চাই।’

কটাক্ষকারীদের উদ্দেশ্য সালমান মুক্তাদির বলেন, ‘সুখী-নিখাঁদ একটি সম্পর্ক থেকে যেসব মানুষ বিষাক্ত ও নেতিবাচক কিছু খুঁজে বের করার চেষ্টা করছেন, তারা কখনো অন্যের আনন্দের সময়ে পাশে দাঁড়াতে পারেন না। আমি এখন ভালো স্বামী হওয়ার চেষ্টা করছি। সবাইকে ধন্যবাদ।’

২০১২ সালে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ শুরু করেন সালমান মুক্তাদির। তার ইউটিউব চ্যানেলের নাম ‘সালমান দ্য ব্রাউনফিশ’। এ চ্যানেলে ১৬ লাখের বেশি সাবস্ক্রাইবার রয়েছে। ইউটিউব জগতে দেশের সফলতম কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION