বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা মাদকপাচারকারী নিহত

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। সোমবার ভোর রাত ৪ টার দিকে টেকনাফ উপজেলার  হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাংয়ের নাফ নদীর তীরে এ ঘটনা ঘটে।
এসময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা, একটি চায়না পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।
তারা হলেন, উখিয়া কুতুপালং ক্যাম্পের মোহাম্মদ শফিকের ছেলে মোঃ আলম(২৬), বালুখালী ক্যাম্পের মোঃ এরশাদ আলীর ছেলে মোঃ ইয়াছিন (২৪)। এ ঘটনায়  বিজিবি ল্যান্স নায়েক মোঃ আব্দুল কুদ্দুস, নায়েক মোঃ শাকের উদ্দিন আহত হন।
এ বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, সোমবার রাতে হ্নীলা বিওপির সংলগ্ন ওয়াব্রাংয়ের নানীরবাড়ি নামক সীমান্ত দিয়ে  মাদকের চালান আসার গোপন সংবাদ পায়। এর ভিত্তিতে বিজিবি একটি দল সেখানে অবস্থান নেন। এসময় কয়েকজন লোক নাফ নদ সাঁতরে কিনায়  আসতে দেখে চ্যালেঞ্জ করলে মাদককারবারি চক্রের সদস্যরা বিজিবিকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে বিজিবির দুই সদস্য আহত হন।
তিনি আরও জানান, এ সময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে মাদককারবারি চক্রের সদস্য কেওরা বাগানের দিকে পালিয়ে যায়। এ সময় উভয়পক্ষে ৪-৫ মিনিট গুলিবিনিময় হয়। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা, একটি চায়না পিস্তল ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় গুলিবিদ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেয়ার পর তাদের মৃত্যু হয়।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খানে আলম  বলেন, রাতে বিজিবি দুই রোহিঙ্গা আহত  চাজনকে হাসপাতালে নিয়ে আসেন। তার মধ্য দুই রোহিঙ্গার শরীরে গুলির আঘাত রয়েছে। তাদের উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে রেফার করা হয় এবং আহত বিজিবি সদস্যদের চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বিজিবির অধিনায়ক বলেন, দুই রোহিঙ্গার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আইন প্রয়োগকারী সংস্থার সূত্রে জানা গেছে, চলতি বছরের (৫ জুলাই) পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ৫০ জন নিহত হয়েছে। তার মধ্যে ২৬ জন সক্রিয় ডাকাত ছিল। বাকিরা মাদক কারবারি।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION