বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বাহারছড়া দুর্গম পাহাড়ে র‌্যাবের সঙ্গে ‘ছালেহ বাহিনীর’ গোলাগুলি: আগ্নেয়াস্ত্র সহ আটক ৬

ভয়েস নিউজ ডেস্ক:
কক্সবাজারের টেকনাফের দুর্গম পাহাড়কেন্দ্রিক দুর্ধর্ষ ডাকাত ছালেহ বাহিনীর সঙ্গে র‌্যাবের গোলাগুলির পর বাহিনীর প্রধান হাফিজুর রহমান ওরফে ছালে উদ্দীন ও তার অন্যতম সহযোগী সোহেলসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

শুক্রবার রাতে টেকনাফের বাহারছড়া পাহাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

শনিবার সকালে র‍্যাব-১৫ এর কক্সবাজার ব্যাটালিয়ন সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা।

র‌্যাব-১৫ এর আইন ও গণমাধ্যম শাখার কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, পাহাড়কেন্দ্রিক বিভিন্ন সময়ে অপহরণ ও ডাকাতির অন্যতম হোতা ছালেহ বাহিনী। এই বাহিনীর প্রধান ছালে উদ্দীনকে গ্রেপ্তারে টেকনাফের বাহারছড়া পাহাড় এলাকায় র‍্যাব অভিযানে যায়। এ সময় ছালেহ বাহিনীর অস্ত্রধারী সন্ত্রাসীদের সঙ্গে র‌্যাবের গুলিবিনিময় হয়। পরে বাহিনীর প্রধান ছালে উদ্দীন ও তার অন্যতম সহযোগী সোহেল ডাকাতসহ ছয়জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

তিনি জানান, রোহিঙ্গাদের একটি অংশ ও স্থানীয় কিছু বাঙালি নিয়ে গড়ে ওঠা দুর্ধর্ষ ছালেহ বাহিনী পাহাড়ি এলাকার মানুষকে জিম্মি করে রেখেছে। তারা পাহাড়ের পাঁচ থেকে সাত কিলোমিটার গহিনে আস্তানা করে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION