বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

যে কারণে সন্তান নিচ্ছেন না ক্যাটরিনা

বিনোদন ডেস্ক:
২০২১ সালে ভিকি কৌশলকে বিয়ে করেছিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বিয়ের পর থেকেই বিভিন্ন সময়ে ক্যাটরিনা অন্তঃস্বত্ত্বা বলে খবর ছড়িয়েছে। বিমানবন্দর থেকে শুরু করে ঈদের পার্টি অভিনেত্রীর ছবি দেখে ছড়িয়েছে গুজব। বলা হয়েছে, ক্যাটরিনা নাকি মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু সময়ের সঙ্গে সেই গুজব আর বাস্তবে পরিণত হয়নি।

সূত্রের খবর, সন্তান নেওয়ার চিন্তাভাবনা করছেন ক্যাটরিনা। এ বিষয়ে ঘনিষ্ঠমহলে আলোচনাও করেছেন তিনি। শোনা যাচ্ছে, এই মুহূর্তে আগে নিজের হাতে থাকা সিনেমার শুটিং শেষ করতে চাইছেন অভিনেত্রী।

দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে ‘মেরি ক্রিসমাস’ সিনেমার শুটিং শেষ করতে এখনও ক্যাটরিনার কিছুটা সময় লাগবে। ও দিকে সালমন খানের সঙ্গে ‘টাইগার ৩’ সিনেমার শুটিংও বাকি।

হাতে রয়েছে ফারহান আখতার পরিচালিত ‘জি লে জারা’। এই সিনেমায় প্রিয়াঙ্কা চোপড়া এবং আলিয়া ভাটের সঙ্গে অভিনয় করবেন ক্যাটরিনা। অভিনেত্রী নাকি জানিয়েছেন, এই সিনেমার শুটিং শেষ করে তারপর তিনি মা হওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

সম্প্রতি সোশালে একটি ছবি পোস্ট করেন ফারহান। ছবিটি রাজস্থানের মরুভূমিতে তোলা হয়েছে। ফারহান জানিয়েছেন ‘জি লে জারা’ সিনেমার লোকেশন রেকিতে তিনি ব্যস্ত। লোকেশন চূড়ান্ত করে ফেলেছেন মানে খুব শিগগির সিনেমাটির শুটিং শুরু করবেন ফারহান। অর্থাৎ ক্যাটরিনার পক্ষ থেকে সুখবর জানতে অনুরাগীদের আর খুব বেশি অপেক্ষা করতে হবে না।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION