বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

উখিয়ায় হামলা করতে এসে এক রোহিঙ্গা সন্ত্রাসী নিহত

ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মাঝির উপর হামলা করতে এসে এক রোহিঙ্গা সন্ত্রাসীর মৃত্যু হয়েছে।

রবিবার (৭ মে) ভোরে ১৩ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় রোহিঙ্গা নারী জি ওয়ান ব্লকের হোসেন আহমেদের স্ত্রী রমিদা খাতুন (৫৫) গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসময় তার দুই ছেলে মোহাম্মদ রফিক (২৫)ও জুবায়ের(১৮) আহত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের কমান্ডিং অফিসার আমির জাফর। তিনি জানান, ১৩ নাম্বার ক্যাম্পের জি-১ ব্লকের সাব মাঝি সৈয়দ হোসেনের উপর হামলা করতে আসে ২৫/৩০ জন সশস্ত্র সন্ত্রাসী। এসময় সন্ত্রাসীদের গুলিতে সাবমাঝি সৈয়দ হোসেনের মা রমিদা বেগম গুলিবিদ্ধ হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এসময় স্থানীয়রা এগিয়ে সন্ত্রাসীদের প্রতিরোধ করে। এতে অজ্ঞাত ওই সন্ত্রাসী নিহত হয়েছে বলে ধারণা করছে পুলিশ। তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

ওসি জানায় হামলাকারী সন্ত্রাসীরা আরসা গ্রুপের সদস্য বলে জানা যায়। নিহত আরসা গ্রুপের সদস্যের পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION