সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ঈদের আগে-পরে বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলবে আফগানিস্তান

খেলাধুলা ডেস্ক:
বাংলাদেশ দল এখন আছে ইংল্যান্ডের চেমসফোর্ডে। ওখানে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলছেন তামিম ইকবালরা।জাতীয় দলের পরবর্তী মিশন ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে। তিন ফরম্যাটেই তাদের সঙ্গে খেলবে বাংলাদেশ।
আফগানদের বিপক্ষে সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে জুনের মাঝামাঝি সময়ে আসার কথা রয়েছে তাদের। এবার ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন, দুই ভাগে হবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ। প্রথমে এসে একটি টেস্ট খেলে ভারতে যাবেন রশিদ খানরা। এরপর ফিরে এসে হবে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটের সিরিজ।

বৃহস্পতিবার ইংল্যান্ডে সাংবাদিকদের জালাল ইউনুস বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে আমাদের দুইটি টেস্ট হওয়ার কথা ছিল। আমরা একটা টেস্ট কমিয়ে এনেছি। এখন একটা টেস্ট, তিনটা ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি খেলব। এটাই সূচি। যেহেতু আগের সূচিতে পরিবর্তন হয়েছে, এটা নিয়ে আফগানিস্তান বোর্ডের সঙ্গে কথাবার্তা চলছে। আমার মনে হয় আজ-কালের মধ্যে ভেন্যু ফাইনাল হয়ে যাবে, কোথায় খেলা হবে। ’

‘এটা আগে থেকেই পরিকল্পনা ছিল। যেহেতু মাঝে কোরবানির ঈদ আছে। তারা চেয়েছে এখানে একটা ফরম্যাট খেলে ভারত চলে যাবে। সেখানে ভারতের সঙ্গে একটা সিরিজ আছে। সেটা খেলার জন্য তারা চলে যাবে। এখানে একটা টেস্ট ম্যাচ হবে। এরপর ঈদের সময় ওরা ভারতে সিরিজ খেলতে যাবে। ’

দুই সিরিজের মাঝে খুব বেশি বিরতি থাকবে না বলে জানান জালাল। তিনি আরও বলেন, ‘আমরা মেনে নিয়েছি। কারণ আমাদের এখানেও ছুটি। কোরবানির ঈদের মধ্যে প্লেয়াররা ছুটিতে থাকবে। তাই এতে আমাদের কোনো আপত্তি ছিল না। ’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION