মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
ভয়েস প্রতিবেদক:
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারণে কক্সবাজার সহ সকল সসমুদ্রবন্দর সমুহকে ৪নং হুশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই ঘূর্ণিঝড়ে ক্ষতি মোকাবেলায় কক্সবাজারে অনুষ্ঠিত হলো জেলা দুর্যোগ ব্যবস্থাপণা কমিটির পূর্ব প্রস্তুতিমূলক সভা।
শুক্রবার রাত ৮টারদিকে কক্সবাজার জেলা প্রশাসনের শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান।
সভায় কক্সবাজার সদর রামু আসনের এমপি সাইমুম সরওয়ার কমল, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা আওয়ামীলীগের সভাপতি এড. ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদকমুজিবুর রহমান, কক্সবাজার জেলা পুলিশ সুপার মো: মাহফুজুল ইসলাম, কক্সবাজার প্রেসক্লাব সভাপতি আবু তাহেরসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
সভায় সম্ভাব্য ঘূর্ণিঝড় মোকাবেলায় সংশ্লিষ্ট সকলকে স্ব স্ব দপ্তরে উপস্থিত থাকার পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখাসহ প্রয়োজনীয় সামগ্রী নিয়ে প্রস্তুত থাকার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এসময় সরকরী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধিসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
ভয়েস/আআ