রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
লবণের ট্রাকে মিলল ১লাখ পিস ইয়াবা: ইয়াবাকারবারি ও ডাকাতসহ ৪জন গ্রেপ্তার ইরান যুদ্ধের সময় ‘গোপনে’ আমিরাত সফরের কথা জানালেন নেতানিয়াহু, ‘আগেই জানতো’ তেহরান টেকনাফ পৌর বিএনপির নেতা আবদুর জব্বার বহিষ্কার ‘মানুষ আপনার বয়স নিয়ে আপনার চেয়েও অধিক চিন্তিত’ মেসির জোড়ায় ৮ গোলের ম্যাচে জিতেছে ইন্টার মায়ামি বিধবা বিয়ের বিষয়ে যা বলে ইসলাম বিশ্বকাপের অলটাইম র‍্যাঙ্কিং: সবার ওপরে ব্রাজিল, আর্জেন্টিনা কোথায় অক্ষত ইরানের ক্ষেপণাস্ত্র: ফুরিয়ে আসছে মার্কিন অস্ত্রভাণ্ডার? কক্সবাজার সায়মনের মালিক ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নেই বেন্তোর ভুলে রোনালদোর শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো!

রোহিঙ্গা ক্যাম্পে ঘরবাড়ি বিধ্বস্ত

ভয়েস প্রতিবেদক:

ঘূর্ণিঝড় ‘মোখা’ প্রচণ্ড গতিতে উত্তর মিয়ানমার উপকূলে আঘাত হেনেছে। এর প্রভাবে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পসহ উপকূলীয় এলাকায় গাছপালা-ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

রবিবার (১৪ মে) দুপুর থেকে প্রচণ্ড গতিতে বাতাস-বৃষ্টি বাড়তে থাকে, যার ফলে উপকূলের অনেক মানুষ ছুটে যায় আশ্রয়কেন্দ্রের দিকে।

সরেজমিনে রবিবার বেলা ৩টার দিকে জাদিমুরা শিবিরে দেখা গেছে, নারী ও শিশুদের আলাদা করে মসজিদ-মক্তবে রাখা হয়েছে। এসব ক্যাম্পে তিন শতাধিক মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

এ বিষয়ে টেকনাফ লেদা রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা নেতা নুর বশর বলেন, ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দুপুরে প্রচণ্ড বাতাস ও বৃষ্টিতে অনেকের ঘর বিধ্বস্ত হয়ে গেছে। অনেকে ঘর রেখে স্বজনদের ঘরে আশ্রয় নিয়েছে। শিবিরে প্রায় এক হাজার মানুষের ঘরের ক্ষতি হয়েছে।

উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. ইউনুছ বলেন, প্রাকৃতিক দুর্যোগ আঘাতে আমার ক্যাম্পে ৫০০ ঘর ভেঙে গেছে। এ সময় গাছপালা পরে তিনজন আহত হন। আশ্রয়হীন মানুষকে জরুরি সহতায় দেওয়া হচ্ছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান (আরআরআরসি) জানিয়েছেন, ক্যাম্পে প্রায় আড়াই হাজার রোহিঙ্গার ঘর ভেঙে গেছে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ জায়গা থেকে সাড়ে পাঁচ হাজার রোহিঙ্গাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION