বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

রোহিঙ্গা ক্যাম্পে পুলিশের সাথে দুষ্কৃতকারীদের গোলাগুলিতে নিহত-১, গ্রেফতার-২

রোহিঙ্গা ক্যাম্প, ফাইল ছবি

ভয়েস প্রতিবেদক:

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের সাথে দুষ্কৃতকারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক রোহিঙ্গা দুষ্কৃতকারী নিহত হয়েছে। তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি।আজ সোমবার(১৫ মে) দুপুরে ক্যাম্প-১৭ তে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন অধিনায়ক(অতিরিক্ত ডিআইজি) সৈয়দ হারুন অর রশীদ জানান ,উখিয়া ১৭ নাম্বার ক্যাম্পে আজ দুপুরে একদল দুষ্কৃতকারী অবস্থানের খবরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে এপিবিএন পুলিশকে লক্ষ্য করে দুষ্কৃতকারীরা গুলি ছুঁড়ে। সরকারি সম্পদ রক্ষা ও আত্নরক্ষায় এপিবিএনও পাল্টা গুলি ছুঁড়লে ঘটনাস্থলে একজন নিহত হয়। এ ঘটনায় দুষ্কৃতকারী দুজন গ্রেফতার করা হয়। তারা হলো ক্যাম্প-১৭ এর এইচ-৭৮ ব্লকের সোলেমানের ছেলে মামুন রশিদ ও আব্দুল মোতালেবের ছেলে আব্দুর রহমান।

তিনি জানান ঘটনাস্থলে এপিবিএন সদস্যরা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এবং বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION