সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

বার্সেলোনার শিরোপা উৎসবে নেইমার

খেলাধুলা ডেস্ক:

চার বছর লা লিগা শিরোপা জয়ে উৎসবের নগরীতে পরিণত বার্সেলোনা।২০১৭ সালের আগস্টে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়েছিলেন নেইমার। বার্সেলোনার ২০১৮-১৯ লা লিগা জয়ে তিনি ছিলেন না। সেই ব্রাজিলিয়ান সুপার স্টার চার বছর পর কাতালান ক্লাবের শিরোপা উদযাপন উৎসবে যোগ দিতে বার্সেলোনা গিয়েছিলেন রবিবার। সোমবার ন্যু ক্যাম্পের গ্যালারি থেকে বুসকেটস-লেভানডফস্কিদের ২৭তম লা লিগা শিরোপা উৎসবে যোগ দেন।

আগের দিন এস্পানিওলকে ৪-২ গোলে হারিয়ে লিগ শিরোপা নিশ্চিতের পর শহরে ফিরে সোমবার সন্ধায় ন্যু ক্যাম্প থেকে ছাদখোলা বাসে চড়ে হাজার হাজার ভক্তদের মাঝ দিয়ে বিজয় প্যারেড করেন জাভির শিষ্যরা। পাশাপাশি বার্সেলোনার নারী ফুটবলাররাও আলাদা বাসে করে বিজয় উদযাপন করেন। ৭ বছর পর বার্সেলোনার পুরুষ ও নারী দল একই সঙ্গে শিরোপা জেতায় উৎসবের নগরীতে রূপ নেয় বার্সেলোনা। বিজয় প্যারেড শেষ হয় শহরের বিখ্যাত আর্ক দে ত্রাইওমফের তোরণে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION