বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

আগষ্ট-সেপ্টেম্বর মধ্যেই ঢাকার সাথে কক্সবাজার রেল যোগাযোগ শুরু- রেলমন্ত্রী

ভয়েস প্রতিবেদক:

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, এ বছরের আগষ্ট-সেপ্টেম্বর মধ্যেই ঢাকার সাথে রেল যোগাযোগে যুক্ত হবে কক্সবাজার। এ পর্যন্ত রেল প্রকল্পের ৮৪% কাজ শেষ হয়েছে। দ্রুত বাকি কাজগুলো শেষ করা হবে।

রেলমন্ত্রী আজ মঙ্গলবার কক্সবাজারের ঝিলংজায় দোহাজারি-কক্সবাজার রেললাইন প্রকল্পের কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শনকালে একথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেল প্রকল্পের শুভ উদ্বোধন করবেন। আর এটি চালু হলে দেশের পর্যটন খাতে ব্যাপক উন্নয়নসহ অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় প্রকল্প পরিচালক মুফিজুর রহমান, জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান, পদস্থ সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে রামু হতে মায়ানমারের নিকটে ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION