সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

শেষের আগে হাল ছাড়তে রাজি নন রোনালদো

খেলাধুলা ডেস্ক:

পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আল ইত্তিহাদের সঙ্গে ব্যবধান ৩ পয়েন্টে নামিয়ে এনেছে আল নাসর। ফলে শেষদিকে এসে জমে উঠেছে সৌদি প্রো লিগের শিরোপা জয়ের লড়াই। আল নাসরের জয়ে গোল করে অবদান রাখার পর ক্রিস্তিয়ানো রোনালদো দিলেন হাল না ছাড়ার বার্তা।

গতকাল মঙ্গলবার রাতে প্রো লিগের ম্যাচে আল তাইয়ের মাঠে ২-০ গোলে জিতেছে আল নাসর। গোলশূন্য প্রথমার্ধের পর দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে। পেনাল্টি থেকে ৫২তম মিনিটে পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো সফরকারীদের এগিয়ে নেন। আর ৮০তম মিনিটে ব্যবধান বাড়ান অ্যান্দারসন তালিসকা।

দিনের আরেক ম্যাচে আল হিলালের সঙ্গে তাদের মাঠে ২-২ গোলে ড্র করে আল ইত্তিহাদ। ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট তালিকার এক নম্বরে। সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে আল নাসর। চলমান ২০২২-২৩ মৌসুমের লিগে আর তিনটি করে ম্যাচ বাকি আছে দুই দলের।

ম্যাচের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩৮ বছর বয়সী রোনালদো লিখেছেন, শিরোপার জন্য শেষ পর্যন্ত লড়াই করে যাবেন তারা, ‘আজ (মঙ্গলবার) রাতে গুরুত্বপূর্ণ জয় পেয়েছি। সামনে আরও তিনটি ম্যাচ রয়েছে। আমরা শেষ পর্যন্ত বিশ্বাস রাখছি।’

শেষ পর্যন্ত যদি দুই দলের পয়েন্ট সমান হয়, তাহলে বিবেচনায় আসবে মুখোমুখি লড়াই। সেখানে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হবে আল ইত্তিহাদ। লিগে আল নাসরের পরবর্তী ম্যাচ আগামী মঙ্গলবার রাতে, আল শাবাবের বিপক্ষে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION