সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

এশিয়া কাপ শ্রীলঙ্কাতেই!

খেলাধুলা ডেস্ক:
বিকেলে মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি বিসিবি সভাপতি। ছবি : দেশ রূপান্তর
বিশ্বকাপের বছরে এশিয়া কাপের ভাগ্য এখনো দোদুল্যমান। দুই বৈরি প্রতিবেশী ভারত ও পাকিস্তানের টানাপোড়েনে এখনো এশিয়া কাপ আয়োজন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। এবারের টুর্নামেন্ট স্বত্ব পাকিস্তানের।

পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইছে নিজ দেশে আয়োজন করতে, যেতে আগ্রহী নয় ভারত। এই নিয়ে মে মাসের মাঝামাঝি সময়ে এসেও এশিয়া কাপ আয়োজনের অনিশ্চয়তা কাটেনি।

আজ মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে পুরষ্কার বিতরণ শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, এশিয়া কাপ শ্রীলঙ্কাতে হওয়ার সম্ভাবনাই বেশি।

মিরপুরে নাজমুল সাংবাদিকদের জানান, ‘এশিয়া কাপের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত এসিসি থেকে আমাদের জানানো হয়নি, তবে টুর্নামেন্টটি হবে। কোথায় হবে সেটা বলা মুশকিল। আমার জানা মতে, দুটা অপশন আছে। একটা হলো হাইব্রিড মডেল। আরেকটা হলো একটি দেশেই। হাইব্রিড মডেল হলে সেটা হবে পাকিস্তান ও আরব আমিরাতে। একক দেশ আয়োজক হলে এটা যে কোনো দেশই হতে পারে। তবে সুযোগ বেশি শ্রীলঙ্কার। বাংলাদেশকেও প্রস্তাব করা হয়েছিল। কিন্তু বাংলাদেশে ওই সময় যেহেতু বৃষ্টি থাকবে তাই করা যাবে না।’

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION