বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

ঈদগাঁওতে দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু

কলাতলী আদর্শগ্রাম সংলগ্ন পাহাড়ী এলাকায় কউকের আবাসন প্রকল্প

ভয়েস প্রতিবেদক, ঈদগাঁও:

কক্সবাজারের ঈদগাঁওয়ে দেয়াল ধসে পড়ে নুরুল হুদা (৪৪) ওরফে পুতু নামের এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ মে) সন্ধ্যায় উপজেলার ঈদগাঁও বাজারের দক্ষিণ পাশে ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কবির।

নিহত নুরুল হুদা উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ওয়াহেদর পাড়া এলাকার আসাদ আলীর ছেলে। আহত ব্যক্তির নাম জানা না গেলেও তার বাড়ি নাইক্ষ্যংছড়ির বাইশারী বলে জানা যায়।

ওসি মো. গোলাম কবির বলেন, ‘নির্মাণাধীন একটি ভবনের সীমানা প্রাচীরের ঝুঁকি পূর্ণ দেয়াল ছিল৷ ঘটনাস্থলের পাশে একটি সরু পথ দিয়ে হেঁটে যাচ্ছিল নুরুল হুদা ও অজ্ঞাত ব্যক্তি। এ সময় কনক্রিটের চাপায় হঠাৎ দেয়ালটি ভেঙে পড়ে তাদের গায়ে। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে একজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অপরজন কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি জানান, মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে। পরিবারের অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভযেস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION