বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

নির্বাচন কমিশনের ক্ষমতা আরপিও সংশোধনে কমেনি

ভয়েস নিউজ ডেস্ক:

আরপিও সংশোধনে নির্বাচন কমিশনের ক্ষমতা কমেনি বরং বেড়েছে বলে মনে করেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। তিনি বলেন, নির্বাচন চলাকালীন সময়ে ভোট স্থগিত বা বাতিলের ক্ষমতা আগের মতই আছে ইসির।

রোববার সকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, আরপিও ৯১ এর “এ” ধারায় কোনো সংশোধনী চায়নি ইসি। নির্বাচন চলাকালীন কোনো অনিয়ম হলে ভোট বন্ধের ক্ষমতা এ ধারায় রয়েছে। নতুন করে, ফলাফলের পরও কোনো অনিয়মের প্রমাণ পেলে ভোট বন্ধের ক্ষমতা চেয়েছিলো ইসি। সেখানে পুরো ভোটের পরিবর্তে এক বা একাধিক কেন্দ্র বন্ধের ক্ষমতা দেয়া হচ্ছে।

তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশে মন্ত্রীপরিষদ সম্ভবত পুরো আসন বা নির্বাচনী এলাকা বাদ দিয়ে শুধুমাত্র কেন্দ্র বাতিল করার সুযোগ রেখেছে।

তবে ইসির প্রস্তাব পুরোপুরি বাস্তবায়ন হলে অনিয়ম বন্ধে আরও কঠোর হওযার সুযোগ থাকতো বলে মত তার।

তিনি আরও বলেন, গাইবান্ধার মতো পুরো আসনের ভোট বন্ধ করার সুযোগ এখনো আছে। ৯১এ এর ক্ষমতাবলে গাইবান্ধার ভোট বন্ধ করা হয়েছিলো। ইসির চাহিদা অনুযায়ী সব না পেলেও কিছুটা হয়েছে, সেক্ষেত্রে ইসির ক্ষমতা বেড়েছে। ইসি যা চেয়েছে তা পেলে অপরাধীরা সতর্ক হতো।

রাশেদা সুলতানা বলেন, পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে কোনরকম পক্ষপাতিত্বের সুযোগ নেই। অনিয়মের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। আমরা চাই অবাধ সুষ্ঠু নির্বাচন।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION