বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

তামান্নার মুখে অন্য সুর

বিনোদন ডেস্ক:
ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী তামান্না ভাটিয়া। অভিনয়ে সরব হলেও তার অভিনীত সিনেমা বক্স অফিসে খুব একটা সাড়া ফেলতে পারছে না। এদিকে খবর চাউর হয়েছে, পরিচালক অনিল রবিপুড়ির ‘এনবিকে১০৮’ সিনেমার আইটেম গানে পারফর্ম করার জন্য তামান্নাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু মোটা অঙ্কের অর্থ দাবি করেছেন এই অভিনেত্রী!

ইন্ডিয়া টুডে জানিয়েছে, পরিচালক অনিল রবিপুড়ি ‘এনবিকে১০৮’ সিনেমার আইটেম গানে পারফর্ম করার জন্য তামান্নাকে প্রস্তাব দিয়েছিলেন। এ গানে পারফর্ম করার জন্য সম্মতিও দিয়েছিলেন তিনি। কিন্তু এ জন্য মোটা অঙ্কের অর্থ দাবি করেন। পরিচালকের কাছে চেকে ৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি ৪৫ লাখ টাকার বেশি) দাবি করেন তামান্না। কিন্তু এতে হতাশ হয়েছেন পরিচালক।

এদিকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তামান্না। তার মুখে একেবারে অন্য সুর। এক টুইটে এই অভিনেত্রী লিখেন, ‘অনিল রবিপুড়ি স্যারের সঙ্গে কাজ করতে আমি খুব উপভোগ করি। নান্দামুরি বালাকৃষ্ণা স্যারের যেমন ভক্ত, তেমনি আমি তাকে শ্রদ্ধা করি। তাদের নতুন একটি সিনেমার গানে আমার পারফর্ম করার খবর প্রকাশ হয়েছে। এই ভিত্তিহীন খবরে আমি খুব মর্মাহত। এ ধরণের খবর প্রকাশের আগে দয়া করে গবেষণা করুন।’

তামান্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গুরথুন্দা সীতাকালাম’। গত ৯ ডিসেম্বর মুক্তি পায় এটি। বর্তমানে তার ঝুলিয়ে বেশ কয়েকটি সিনেমার কাজ রয়েছে। যেমন— তেলেগু ভাষার ‘ভোলা শঙ্কর’; হিন্দি ভাষার ‘বোল চুরিয়া’ ও মালায়ালাম ভাষার ‘বান্দ্রা’।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION