বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

হোয়াইক্যং চেকপোস্টে ডগ স্কোয়াড তল্লাশী, ইয়াবাসহ পাচারকারী আটক

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:

টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে ডগ স্কোয়াড কর্তৃক সিএনজি তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (২২ মে) সন্ধ্যায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধীন হোয়াইক্যং বিওপি’র টহলদল হোয়াইক্যং চেকপোস্টে নিয়মিত যানবাহন তল্লাশি কার্যক্রম পরিচালনা করছিল। কিছুক্ষণ পর টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি সিএনজি চালিত (অটোরিকশা) চেকপোস্টে আসলে তা তল্লাশির জন্য থামানো হয়। এরপর বিজিবি K-9 ইউনিটের বিজিডি-১০৪৯ সিপাহী ডগ টাইগার (ল্যাব্রাডোর, পুরুষ, মাদকদ্রব্য) ও ডগ স্কোয়াড সদস্য যথারীতি সিএনজিটি তল্লাশি করে। এসময় ডগ টাইগার একজন যাত্রীর বসার সিটের নীচে, পায়ে ও হাতে ক্রমাগত ঘ্রাণ নিতে থাকে এবং সন্দেহমূলক আচরণ প্রকাশ করে। পরবর্তীতে উক্ত যাত্রীকে চেকপোস্টে কর্তব্যরত সৈনিক দ্বারা পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে তার দুই পায়ের হাঁটুর নীচে অভিনব কায়দায় ফিটিং অবস্থায় ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, অবৈধভাবে মাদকদ্রব্য বহন ও পাচারের দায়ে উক্ত ব্যক্তিকে আটক করে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION