বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

অন্যায়ভাবে স্থানীয়দের অপসারণ:পুনঃনিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি

ভয়েস প্রতিবেদক, উখিয়া:

মেয়াদ থাকা স্বত্ত্বেও চাকরি থেকে অন্যায়ভাবে ৮ স্থানীয়কে অপসারণ করেছে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোস্যাল ডেভলপমেন্ট অরগানাইজেশান (ইএসডিও)।

এমন অভিযোগের প্রেক্ষিতে অপসারিতদের পুনঃনিয়োগের দাবিতে ইএসডিওর প্রকল্প কেন্দ্রের সামনে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার (২৩ মে) সকালে উখিয়ার ১২নং ও টেকনাফের ২৫ নং রোহিঙ্গা ক্যাম্পে উখিয়া পালংখালী অধিকার বাস্তবায়ন কমিটির ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

শান্তিপূর্ণ এই কর্মসূচিতে বিভিন্ন ব্যানার পেস্টুন নিয়ে ৩ শতাধিক স্থানীয় তরুণ-তরুণীসহ ভুক্তভোগীরা অংশ নেন।

এ সময় পালংখালী অধিকার বাস্তবায়ন কমিটির সভাপতি রবিউল হোসাইন বলেন, ক্যাম্প প্রশাসনের নির্দেশনা না মেনে অপসারিতদের পরিবর্তে নতুন নিয়োগ দিয়েছে ইএসডিও।

এদিকে, চাকরি হারিয়ে ভুক্তভোগীরা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তারা জানান, ডিসেম্বর পর্যন্ত চাকরির মেয়াদ থাকলেও বেতন থেকে কমিশন না দেওয়ায় মাত্র ৪ মাসের মধ্যেই তাদের অপসারণ করা হয়েছে।

অন্যদিকে দাতা সংস্থার যোগ্যতা সংক্রান্ত চাহিদার কারণে তাদের ছাটাই করা হয় বলে জানায় ইএসডিও কতৃপক্ষ।

স্থানীয়দের প্রত্যাশা, এনজিওগুলোর নিয়োগ কার্যক্রম মনিটরিংয়ে প্রশাসন তৎপর হলে এ ধরণের অনিয়ম-বৈষম্য হ্রাস পাবে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION