শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

বিজিবি-বিজিপি রিজিয়ন কমান্ডার পর্যায়ের দুইদিন ব্যাপী বৈঠক শুরু

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফেে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমারের সীমান্তরক্ষী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) রিজিয়ন কমান্ডার পর্যায়ের দুই দিনব্যাপী বৈঠক শুরু হয়েছে।

দুই দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে বুধবার সকালে সমুদ্রসৈকত সংলগ্ন ‘সেন্ট্রাল রির্সোট’-এর সম্মেলনকক্ষে এ বৈঠক শুরু হয়।

বিজিবি জানায়, বৈঠকে অংশ নিতে মিয়ানমারের সীমান্তরক্ষী ১ নম্বর বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ব্রিগেডিয়ার জেনারেল এইচটেট লুইনের নেতৃত্বে সে দেশের ১৬ সদস্যের প্রতিনিধি দল বুধবার সকাল ৯টার দিকে শাহপরীর দ্বীপ জেটি ঘাটে পৌঁছেন। সেখান থেকে তারা সেন্ট্রাল রির্সোটে বৈঠকে যোগ দেন।

অপরদিকে বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাসম-উস সাকিবের নেতৃত্বে ১৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।

বৈঠকের আগে টেকনাফে বিজিবি-বিজিপির রিজিয়ন পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হবে উল্লেখ করে বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, ‘বৈঠকে দুই দেশের সম্পর্ক, মাদক, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধসহ সীমান্ত সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে।’

গত বছরের জুনে মিয়ানমারের মংডুতে রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক হয়। এবার সেই বৈঠক টেকনাফে হচ্ছে।

এ ছাড়া গত বছরের ৩০ অক্টোবর টেকনাফে ব্যাটালিয়ন পর্যায়ে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হয়েছিল।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION