শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

টেকনাফে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে বজ্রপাতে রহমত উল্লাহ (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মে) বেলা ১১টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের হাজমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার সকালে হঠাৎ কালবৈশাখী ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই কৃষক রহমত উল্লাহ মারা যান। তিনি ওই এলাকার মৃত সোনা আলীর ছেলে। সে পেশায় কৃষক।
বাহারছড়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মছিউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে পানের বরজে কাজ করতে যান রহমত উল্লাহ। বৃষ্টি শুরু হলে পানের বরজ থেকে বাড়ির পথে রওনা দেন। এসময় বজ্রপাতের আঘাতে মারা যান তিনি।
পরিদর্শক মছিউর জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তারা ফিরলে বিস্তারিত জানানো হবে।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION