বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
উখিয়া থানা ৪ ক্যাটাগরিতে পুরস্কার লাভ: পুরস্কার নিচ্ছেন ওসি আতিকুর রহমান উখিয়ায় ২ লাখ ইয়াবা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬ কোটি টাকা বলিউডের শীর্ষ অভিনেত্রীদের অগ্রাধিকার এখন আর চলচ্চিত্র নয় কেন? আর্জেন্টিনার হয়ে মেসির ক্যারিয়ারের ৬টি স্মরণীয় ঘটনা আগে গোল দিয়েও মালয়েশিয়াকে হারাতে পারলো না বাংলাদেশের মেয়েরা নবম পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ফেলে দেওয়া হয় ৪০ কিলোমিটার দূরে লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের কক্সবাজারে বালিয়াড়ি ভরাট করে বাঁধ নির্মাণ: প্রকল্প পুনর্বিবেচনার আহ্বান টিআইবির নারীপাচারের নয়া ফাঁদ ও শিকড়ের সংকট

জাতীয় বীজ নীতির সংবেদনশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্টিত

ভয়েস প্রতিবেদক:

বেসরকারি প্রতিষ্টান ফিড দ্যা ফিউচার বাংলাদেশ পলিসি লিংক এগ্রিকালচার পলিসি একটিভিটি এর সহযোগীতায় কক্সবাজারে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার স্থানীয় একটি হোটেলের হলরুমে প্রতিষ্টানটির আঞ্চলিক প্রোগ্রাম ম্যানেজার সুবাস গোমেজ এর সার্বিক সহযোগীতায় অনুষ্টিত কর্মশালায় মূল প্রবন্ধ আলোচনা করেন জেলা বীজ প্রত্যয়ন অফিসার কৃষিবিদ ড.খোন্দকার মোখলেছুর রহমান।

তিনি বলেন, কৃষিতে বীজের গুরুত্ব অপরিসীম। অধিক উৎপাদনের জন্য অবশ্যই ভালো বীজ দরকার। আর এ জন্য প্রয়োজন বীজের গুণগতমান বজায় রাখা। এসব বিষয়ে কৃষক এবং বীজ উৎপাদনকারীর ভূমিকা সবচেয়ে বেশি তাই মানসম্মত বীজ কৃষক পর্যায়ে পৌঁছাতে সঠিক নীতির ব্যবহারের মাধ্যমে আসতে হবে।

বাংলাদেশের বীজ নীতি বীজ সিস্টেম নিয়ে প্রবন্ধ আলোচনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) উপ-পরিচালক মোঃ কবির হোসেন এবং বীজ ব্যবসার প্রসার ও বীজ প্রজননবিদের অধিকার বিষয়ক আলোচনা করেন কক্সবাজার হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ মোঃ রাশেদ হাসনাত।

দিনব্যাপী কর্মশালায় কক্সবাজার জেলার সরকারের কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকতাবৃন্দ অংশ নেয়।এতে বীজ আইন ২০১৮ এবং বীজ নীতিমালা ২০২০ এর আলোচনা হয়।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION