বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

রাতভর একঘরে তিন খান!

বিনোদন ডেস্ক:

বলিউডের বহুল আলোচিত তিন তারকা সালমান, শাহরুখ ও আমির খান। বলিউড ভক্তদের দীর্ঘদিনের প্রত্যাশা তাদের একসঙ্গে চলচ্চিত্রে দেখার। যদিও এই চাওয়া নানা কারণে পূরণ হয়নি। তবে এবার রাতভর একঘরে কাটালেন খান ত্রয়ী। এ নিয়ে শোরগোল পড়ে গেছে বলিপাড়ায়।

একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন— ‘কয়েকদিন আগে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে ভোর রাত পর্যন্ত জমিয়ে পার্টি করেছেন বলিউডের তিন খান সালমান, আমির ও শাহরুখ।’

হঠাৎ তিন খান পার্টি করলেন কেন? এ প্রশ্ন এখন বাতাসে ভেসে বেড়াচ্ছে। শোনা যাচ্ছে, এই পার্টির নেপথ্যে রয়েছে বিশাল এক কারণ। তিন খান নাকি একসঙ্গে সিনেমা তৈরি করতে চলেছেন। হয়তো সেই সিনেমায় দেখা যেতে পারে তিনজনকে।

শুধু তাই নয়, অভিনয়ের পাশাপাশি তিন খানই সিনেমা নির্মাণে অর্থ বিনিয়োগ করবেন। বড় ধরনের প্রজেক্ট করার কথাও ভাবছেন তারা। তবে ঠিক কী কারণে এই পার্টি, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। কিন্তু তিন খান যে কোনো মতলবে এক হয়েছেন তাতে কোনো সন্দেহ নেই!

শাহরুখ অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাঠান’। এ সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যায় সালমান খানকে। সালমানের পরবর্তী সিনেমা ‘টাইগার থ্রি’। আদিত্য চোপড়া প্রযোজিত এ সিনেমায় ক্যামিও চরিত্রে হাজির হবেন শাহরুখ। তবে আদিত্য চোপড়া এই তিন খানকে নিয়ে নতুন কিছু করার পরিকল্পনা করছেন বলেও খবর উড়ছে।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION