বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
অতিরিক্ত ডিআইজি মো. আপেল মাহমুদকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত সোনাদিয়া-ঘটিভাঙ্গায় প্যারাবন নিধন, বিশ্বব্যাংকের ইন্সপেকশন প্যানেলে তদন্তের আবেদন তরুণ উদ্যোক্তারা পাবেন ২০ লাখ টাকা ঋণ, যেভাবে আবেদন ইলেকট্রিক ট্রেন প্রকল্পের অনুমোদন একনেকে, চলবে কোন রুটে টেকনাফে পৃথক অভিযানে মালয়েশিয়াগামী ২০ জন উদ্ধার খেলোয়াড়, নিয়োগকর্তা, অর্থদাতা: সান্তোসে নেইমারই যেন সব বাঁকখালীর জলশয়ে ভাসমান ভেলায় সবুজ ঝিনুক ও কোরাল চাষ: অর্থনীতিতে খুলছে সম্ভাবনার নতুন দুয়ার উখিয়ায় এক লাখ পিস ইয়াবা উদ্ধার দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর মহেশখালী চ্যানেলে অবৈধ বালু উত্তোলনে হাইকোর্টের কড়া নিষেধাজ্ঞা

প্রিয়াঙ্কার পথেই হাঁটছেন পরিণীতি

বিনোদন ডেস্ক:
সপ্তাহ দুয়েক আগে অর্থাৎ ১৩ মে রাঘভ চাড্ডার সঙ্গে বাগদান সারেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। এবার তাদের চার হাত এক হওয়ার পালা।

প্রিয়াঙ্কা তথা তার প্রিয় ‘মিমিদিদি’র আদুরে বোন পরিণীতি। প্রিয়াঙ্কার জীবনের নানা অনুষ্ঠানে যেমন দেখা যায় তাকে, তেমনই বোনের জীবনের গুরুত্বপূর্ণ উদ্‌যাপনে শামিল হন প্রিয়াঙ্কাও। এমনকি, বোনকে তার ডাকনামেই ডাকেন প্রিয়াঙ্কা। এমন মধুর সম্পর্কের জেরে বিয়ের ক্ষেত্রেও যে বোনের পথেই হাঁটবেন পরিণীতি, তা যেন আগেই অনুমান করতে পেরেছিলেন অনুরাগীদের একটা বড় অংশ।

এবার সেই জল্পনাতে পড়ল সিলমোহর। প্রিয়াঙ্কার মতো রাজস্থানেই গাঁটছড়া বাঁধতে চলেছেন পরিণীতি। সব কিছু চূড়ান্ত করতে ইতিমধ্যেই দেশের এই মরুরাজ্যে গিয়ে পৌঁছেছেন বলিউড অভিনেত্রী। শনিবারই রাজস্থানের উদয়পুরের উদ্দেশ্যে রওনা দেন পরিণীতি। সেখানে লীলা প্যালেসে উঠেছেন তিনি। পরিণীতির সঙ্গে গিয়েছেন তার পরিবারের সদস্যরাও। তারা রয়েছেন উদয়বিলাস হোটেলে।

শোনা যাচ্ছে, উদয়পুর বা জয়পুরের কোনও বিলাসবহুল হোটেলেই সাত পাক ঘুরবেন পরিণীতি এবং তার হবু স্বামী রাঘব চড্ডা। খবর, পর্যটন দপ্তরের ডেপুটি ডিরেক্টরের সঙ্গেও কথা বলেন পরিণীতি। উদয়পুরে কী কী পর্যটন কেন্দ্র আছে, তা নিয়েও খোঁজখবর নেন অভিনেত্রী। অন্যদিকে, আপ সাংসদ রাঘব রবিবার পরিণীতির সঙ্গে দেখা করতে রাজস্থানে পৌঁছান।

সূত্রের খবর, যুগলে একসঙ্গে সিদ্ধান্ত নেওয়ার পরেই চূড়ান্ত হবে বিয়ের জায়গা।

২০১৮ সালে রাজস্থানে হলিউড পপ তারকা নিক জোনাসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন প্রিয়াঙ্কা চোপড়া। যোধপুরের উমেদ ভবন প্রাসাদে সম্পন্ন হয় নিক ও প্রিয়াঙ্কার বিয়ের অনুষ্ঠান। বোনের বিয়ের বছর পাঁচেক পরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পরিণীতি। সময়ের ফারাক থাকলেও প্রিয়াঙ্কার পদাঙ্ক অনুসরণ করে রাজস্থানেই সাত পাক ঘুরতে চলেছেন এই বলিউড অভিনেত্রী।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION