শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে নিম্নচাপটি, কবে কোথায় আঘাত

জীববৈচিত্র সংরক্ষণের জন্য ৭০ হাজার গাছের চারা রোপণ করবে ‘নেকম’

ভয়েস প্রতিবেদক:

”গাছ লাগান পরিবেশ বাঁচান” – এ স্লোগানকে ধারণ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের আওতাধীন ইউএসএইড’স ইকো লাইফ প্রকল্পের মাধ্যমে বন, জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণের জন্য ৭০ হাজার গাছের চারা রোপণ ও বিতরণ করু হয়েছে।

এরই অংশ হিসেবে নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম) এর তত্ত্বাবধায়নে এবং কক্সবাজার দক্ষিণ ও উত্তর বন বিভাগের সহযোগিতায় কক্সবাজার সদরের বাহারছড়া গোলচত্বর সংলগ্ন বায়তুস সালাত জামে মসজিদে দেশি প্রজাতির ২০০ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে ২০২৩ সালের বৃক্ষ রোপনের শুভ উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব এবং নেচার কনজারভেশন ম্যানেজমেন্ট (নেকম) এর নির্বাহী পরিচালক ড. এস. এম. মুনজুরুল হান্নান খান। এছাড়া উপস্থিত ছিলেন ইকো লাইফ প্রকল্পের প্রকল্প পরিচালক আব্দুল মান্নান; কক্সবাজার উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক ড. প্রানতোষ চন্দ্র রায়; ইকো লাইফ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. শফিকুর রহমান; হিমছড়ি সহ-ব্যবস্থআপনা কমিটির সভাপতি এডভোকেট আয়াছুর রহমান, কক্সবাজার রেঞ্জ এর রেঞ্জ কর্মকর্তা সমীর রঞ্জন সাহা; ইকো লাইফ প্রকল্পের প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা ব্যবস্থাপক আব্দুল কাইয়ুম; লাইভলিহুড ম্যানেজার ফরহাদ আল মাহমুদ এবং মনিটরিং, লার্নিং ও ইভালুয়েশন ম্যানেজার মোঃ শরীফ; হিমছড়ি সাইটের সাইট অফিসার মুজাহারুল আলম মুকুট; এনআরএম সহায়ক পুষ্পক বরুয়য়া, এনআরএম অর্গানাইজার আব্দুল কাদের, বায়তুস সালাত মসজিদের ইমাম, মসজিদ কমিটির সভাপতি ও সদস্যবৃন্দসহ আরো অনেক গন্যমান্য ব্যক্তিবর্গ।

উপস্থিত অতিথিবৃন্দ সবাইকে গাছ রোপণ, পরিচর্যা, বন, জীববৈচিত্র্য ও পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান জানান।

ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION