মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।

“আর মাতিয়ে রাখবে না পুরো ক্যাম্পাস তুমি মোহাম্মদ তকির”

ভয়েস প্রতিবেদক, পেকুয়া:

পেকুয়ায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ তকির (৫) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ জুন) সকাল ১১টায় পেকুয়া সদর ইউনিয়নের শেখেরকিল্লা ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

তকির ওই এলাকার বাসিন্দা ও পশ্চিম উজানটিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তৌহিদুল ইসলামের প্রথম পুত্র এবং পেকুয়ার একটি স্কুলের নার্সারি বিভাগের ছাত্র।

প্রতিবেশীরা জানান, মোহাম্মদ তকির বাসার সামনে প্রতিদিনের ন্যায় খেলছিল। কোন এক সময়ে পাশের একটি পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ খোঁজাখুজি শুরু করে মা। এক পর্যায়ে তাকে পুকুরে ভাসমান অবস্থায় উদ্ধার করে। স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করেন তার স্কুলের সহকারী প্রধান শিক্ষক মুজিবুল হক চৌধুরী।

এদিকে তার মৃত্যুর খবর স্কুল শিক্ষকদের মাঝে পৌঁছলে এক শোকঘন মুহূর্তে আবেগাপ্লুত হয়ে বিভিন্ন শিক্ষক তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুক আইডিতে লিখেছেন “আর মাতিয়ে রাখবে না পুরো ক্যাম্পাস তুমি মোহাম্মদ তকির” আসবেনা আর এ খোলা প্রাঙ্গনে।

ভয়েস/জেইউ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION