শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন

দৃষ্টি দিন:
সম্মানিত পাঠক, আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রতিমুহূর্তের সংবাদ জানতে ভিজিট করুন -www.coxsbazarvoice.com, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল Cox's Bazar Voice. ফেসবুক পেজে লাইক দিয়ে শেয়ার করুন এবং কমেন্ট করুন। ধন্যবাদ।
শিরোনাম :
ইনানীতে গ্যাসের সঙ্গে তেলও বেরিয়ে আসছে, আরও ১৫ দিন জ্বলবে আগুন-বাপেক্স ইনানী সমুদ্রসৈকতে গোসল করতে নেমে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু ইনানীতে ২ দিন ধরে জ্বলছে নলকূপ থেকে ওঠা গ্যাসের আগুন: ২২ কিলোমিটার এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন সাংবাদিক আবদুল আজিজের পিতার প্রথম মৃত্যু বার্ষিকী আজ ইনানীতে গভীর নলকূপ খননের সময় নির্গমন গ্যাসের আগুন: আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ছেলের হাতে বাবা খুন ঘূর্ণিঝড় অর্ণবে রূপ নিয়েছে গভীর নিম্নচাপটি সেন্টমার্টিন ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খোলা প্রতিপক্ষ ফুটবলারের ওপর রাগ কমছে না নেইমারের, পাল্টা বক্তব্য নেস্তরের রামুর রশিদ নগর ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার: চুরির ৯৬ লাখ টাকা ভাগ নেওয়ার অভিযোগ

টেকনাফে এবার স্কুল ছাত্র অপহরণ করে ৩০ লাখ টাকার মুক্তিপণ দাবি

ভয়েস প্রতিবেদক, টেকনাফ:
টেকনাফে ‘মুক্তিপণের দাবিতে’ দ্বিতীয় শ্রেণী পড়ুয়া মোহাম্মদ হোছাইন সূর্য নামের এক স্কুলছাত্রকে দূর্বৃত্তরা অপহরণ করেছেন বলে অভিযোগ স্বজনরা।
স্বজনদের অভিযোগ, অপহরণকারিরা মোবাইল ফোনে ওই স্কুলছাত্রকে ছেড়ে দিতে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে।
টেকনাফ থানার ওসি মো. আব্দুল হালিম জানান, রোববার  দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় এ ঘটনা ঘটেছে। অপহৃত মোহাম্মদ হোছাইন সূর্য (৮) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। সে টেকনাফের লেদা এলাকার সোলতান আহমেদের ছেলে।
অপহৃত স্কুলছাত্রের বাবা সোলতান আহমেদ বলেন, রোববার সকালে বাড়ী থেকে অন্য সহপাঠিদের সঙ্গে স্কুলে যায় মোহাম্মদ হোছাইন। দুপুরে স্কুল ছুটির পর অন্য সহপাঠিরা বাড়ী ফিরলেও সে ফিরেনি। পরে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েও তার সন্ধান পাননি।
“ রাতে নিখোঁজ মোহাম্মদ হোছাইন সূর্যকে সন্ধানের এক পর্যায়ে অজ্ঞাত দূর্বৃত্তরা মোবাইল ফোনে আমাকে জানায় অপহরণ করা হয়েছে। তাকে ছেড়ে দিতে দূর্বৃত্তরা ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এসময় মুক্তিপণ না দিলে আমার ছেলেকে জ্যান্ত পুড়িয়ে মারার হুমকিও দেওয়া হয়। “
পরে এ বিষয়টি পুলিশসহ আইন শৃংখলা বাহিনীর সংশ্লিষ্টদের কাছে অবহিত করা হয়েছে বলে জানান ভূক্তভোগী বাবা।
টেকনাফ থানার ওসি মো. আব্দুল হালিম বলেন, রোববার রাতে ভূক্তভোগী স্কুলছাত্রের বাবা তার ছেলে নিখোঁজ দাবি করে সাধারণ ডায়েরি (জিডি) করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে অপহৃতকে ছেড়ে দিতে মুক্তিপণ দাবির ব্যাপারে স্বজনদের কাছ থেকে এখন (বিকাল ৩ টা) পর্যন্ত কোন ধরণের অভিযোগ পাননি বলে জানান কিনি।
টেকনাফে গেল আট মাসে টেকনাফে ৭০ জন ব্যক্তি অপহরণের ঘটনা ঘটে। যেখানে গত ২৮ এপ্রিল পাত্রী দেখতে গিয়ে অপহরণের শিকার হন কক্সবাজার চৌফলদন্ডী উত্তরপাড়ার মোহাম্মদ আলমের ছেলে জমির হোসেন রুবেল, তার দুই বন্ধু ঈদগাঁও উপজেলার জালালাবাদ সওদাগর পাড়া এলাকার মোহাম্মদ ইউছুপ ও কক্সবাজার শহরের নুনিয়াছড়া এলাকার ইমরান অপহরণ হন। গত ২৪ মে টেকনাফ পাহাড়ী এলাকায় অভিযান চালিয়ে গলিত মরদেহ ৩ টি উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা এখন পুলিশের রিমান্ডে রয়েছে।
এর  মধ্যে গত শুক্রবার লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে পাঁচ জনকে অপহরণ করা হয়। গত শনিবার রাতে এক যুবকের হাতের কব্জি কেটে বিচ্ছিন্ন করে ফেলে ওই হাতসহ তাকে ফেরত পাঠায়। অপর ৪ জনের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবী করে আসছে অপহরণকারিরা।
ভয়েস/আআ

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023
Developed by : JM IT SOLUTION